অদ্ভুতুড়ে

মস্তিষ্কে অপারেশন চলাকালে গিটার বাজালেন শিল্পী!

মস্তিস্কে অপারেশন চলাকালে গিটার বাজালেন শিল্পী!

মাথা ভেতরে চলছে অপারেশন। রোগীর হাতে গিটার। তিনি দিব্যি বাজিয়ে চলেছেন। কি আশ্বর্য হচ্ছেন? তাই না?। এই কাণ্ড ঘটিয়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছেন ভারতের বেঙ্গালুরু এক সঙ্গীত শিল্পী।

ওই সঙ্গীত শিল্পীর নাম অভিষেক প্রসাদ। ৩৭ বছর বয়সী অভিষেক মিউজিশিয়ানস ডিসটোনিয়া নামক রোগে ভুগছিলেন। এ রোগে আঙ্গুলের মাংসপেশির সংকোচন-প্রসারণে সমস্যা, বেঁকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

অবশ্য এ জন্য চিকিৎসকদের সম্মতিও ছিল। কারণ গিটার বাজানোর মাধ্যমে চিকিৎসরা তার মস্তিস্কে চলা ওই অস্ত্রপচারের খুঁটি-নাটি যাচাই করে দেখছিলেন।

মস্তিষ্কে অপারেশন চলাকালে গিটার বাজালেন শিল্পী!

অপারেশনের পর তিনি এখনই আগের মতোই স্বাভাবিক ভাবে গিটার বাজাতে পারছেন। সফল অপারেশন শেষ হওয়ার প্রায় সাতদিন পর গতকাল বৃহস্পতিবার তিনি সুস্থ হয়ে ওঠেন। ডিসটোনিয়ার কারণে বাম হাতের মধ্য, অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুল নাড়াতে পারতেন না তিনি।

অভিষেক সাংবাদিকদের জানান, শুধু গিটার বাজানোর সময় তার আঙ্গুলে সমস্যা হচ্ছিল। তিনি ভেবেছিলেন, অতিরিক্ত চর্চার কারণেই তখন ওই সমস্যা হচ্ছিল। কিন্তু কয়েকবার চেষ্টা করে বুঝতে পেরেছিলেন যে এই জড়তা চিকিৎসকের পরামর্শ ছাড়া যাবে না।

শুরুতে কয়েকজন চিকিৎসক একে মাংসপেশির ক্লান্তি বলেছিলেন। পেইনকিলার, মাল্টিভিটামিন, অ্যান্টিবায়োটিক ও ফিজিওথেরাপি দিয়েছিলেন। কিন্তু নয়মাস আগে এক নিউরোলজিস্ট এই সমস্যাটিকে ডিসটোনিয়া বলে চিহ্নিত করেন।

বিষয়:বেঙ্গালুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…