চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন কিলো ফ্লাইট’ কী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘অপারেশন কিলো ফ্লাইট’ কী? এমন প্রশ্ন করা হয়েছিলো রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় সব পেশাজীবী মানুষকে। উত্তরে কেউ বলেন এটা পুলিশি কোনো অপারেশন, কেউ বলেন শল্য চিকিৎসার কোনো বিষয়, আবার অনেকে এমনটা কখনো শুনেননি বলেই জানান। প্রায় তিন মিনিটের ভিডিও ক্লিপে ‘অপারেশন কিলো ফ্লাইট’ সম্পর্কে অসংখ্য মানুষের বক্তব্য ধারণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন।

কেনো তিনি ‘অপারেশন কিলো ফ্লাইট’ নিয়ে আগ্রহী হয়ে উঠলেন? বা এই জিনিষটাই বা কী? কিংবা ‘অপারেশন কিলো ফ্লাইট’ সম্পর্কে মানুষের কেনো জানা উচিত? এসব প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেশের পাঠকরা পেয়ে গেছেন। কারণ, ‘অপারেশন কিলো ফ্লাইট’কে কেন্দ্র করে নতুন চলচ্চিত্র নির্মাণে নামছেন দীপঙ্কর দীপন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই চলচ্চিত্রটির নাম দিয়েছেন ‘ডু অর ডাই’।

১৯৭১ সাল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত গোটা বাঙালি জাতি। ২৫ মার্চ থেকে বাঙালির উপর পাকিস্তানি নিষ্পেষণ ক্রমশ বেড়েই চলে। এক পর্যায়ে অস্ত্রহীন বাঙালি বুকে সাহস নিয়ে দেশীয় অস্ত্র নিয়েই পাল্টা আক্রমণে যায়। দীর্ঘ নয় মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। এরমধ্যে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত থেকে দুটি পুরনো বিমান ও একটি হেলিকপ্টার নিয়ে স্বাধীন বিমানবাহিনী গঠিত হয়। পাকিস্তান বিমানবাহিনীর রাত্রে আক্রমণ করার অপারগতাকে কাজে লাগিয়ে আকাশপথে আচমকা হামলা চালানো অনিবার্য হয়ে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানের ক্ষয়ক্ষতি সাধন করাও ছিলো এর উদ্দেশ্য। পরিকল্পনা মতো ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ বিমানবাহিনীর বীরসেনারা DHC3-OTTER বিমান দিয়ে প্রথমবার পাকিস্তানিদের বিরুদ্ধে সফল হামলা চালায়। আর এই হামলাটিই ‘অপারেশন কিলো ফ্লাইট’ নামে ইতিহাসের পাতায় লেখা রয়েছে।

Banglabid

ইতিহাসের অজানা অধ্যায় ‘অপারেশন কিলো ফ্লাইট’। মুক্তিযুদ্ধকালিন সময়ে বিমান বাহিনীর এই অপারেশন মহা গুরুত্বের। অথচ বর্তমান প্রজন্ম বিমান বাহিনীর কয়েকজন দুঃসাহসীক অপরাজেয় বাঙালি যোদ্ধার ত্যাগের খবর জানেনই না। এক দুঃসাহসীক অভিযানের নাম ‘অপারেশন কিলো ফ্লাইট’। যার নেতৃত্বে ছিলেন শামসুল আলম(বীর উত্তম)। আর তাকে নিয়েই আবর্তিত হবে সিনেমার কাহিনী। এমনটাই জানিয়েছেন দীপঙ্কর দীপন।

‘অপারেশন কিলো ফ্লাইট’-এর নেতৃত্বে থাকা শামসুল আলম(বীর উত্তম)-এর নিজ হাতে লেখা অপ্রকাশিত জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে দীপঙ্কর দীপন নির্মাণ করছেন ‘ডু অর ডাই’। মুক্তিযুদ্ধিভিত্তিক সিনেমা হলেও ছবিটি বাণিজ্যসফল হবে বলেই বিশ্বাস করেন নির্মাতা। সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করে জানালেন, গৌরবের এই অজানা ইতিহাস তুলে ধরার পাশাপাশি দর্শককে সিনেমা হলে ধরে রাখতে হলে চলচ্চিত্রে যা যা রাখা প্রয়োজন তার সব উপাদানই থাকবে বাংলাদেশের প্রথম এয়ার ক্র‌্যাফট ছবি ‘ডু অর ডাই’তে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। বছরের শেষের দিকে যাবেন শুটিংয়ে, আর সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালে।

‘অপারেশন কিলো ফ্লাইট’ কী?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডু অর ডাইঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT