চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ১ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
গাজীপুর, জনপদ
A A

গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকা থেকে অপহরণের একদিন পর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপহরণে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে ৫ জনকে আটক করেছে র‌্যাব।

নিহত ইফতিয়াক হোসেন নিফাত সদর থানার বাহাদুরপুর এলাকার হযরত আলীর ছেলে। সে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে: গত বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় নিফাত। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে নিফাত অপরহরণকারীদের হেফাজতে আছে এমন দাবি করে মোবাইল ফোনে নিফাতের বাবা হযরত আলীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় নিফাতের মামাতো ভাই আশাদুল হক বাদী হয়ে গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন এবং একইসাথে অপহরণের বিষয়টি র‌্যাবকে জানান।

পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের নীচে নিফাতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Reneta

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান: নিফাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপহরণে জড়িত সন্দহে সকালে ৫ জনকে আটক করেছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণগাজীপুরমৃতদেহ উদ্ধারলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT