চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধীরা নজরদারিতে, প্রধানমন্ত্রী দেশে ফিরলে ব্যবস্থা: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী অ্যাকশনে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: যারা অপরাধের সঙ্গে জড়িত সকলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। এর মধ্যে যারা আওয়ামী লীগ কিংবা আমাদের সহযোগী সংগঠনে রয়েছে, প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন: বেশ কিছু রাজনৈতিক নেতার দেশ ছাড়ার বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। তবে কারও দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নজররদারি তালিকায় আওয়ামী লীগ নেতার সংখ্যা বেশি বলে এসময় জানান তিনি।

ক্যাসিনো ব্যবসা দেশে বৈধতা পাবে কিনা, জানতে চাইলে তিনি বলেন: ক্যাসিনো ব্যবসাকে আইনি কাঠামোতে আনা হবে কিনা, এখনই এ বিষয়ে নীতিগত কোন সিদ্ধান্ত এখনও নেই। এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।

এর আগে সচিবালয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Reneta

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন: আমি তাদের বলেছি, পদ্মাসেতু প্রকল্পে আপনারা আমাদের একটি বড় অভিজ্ঞতা দিয়ে চলে গেছেন। সুন্দর সুন্দর কথা বলে আপনারা আবার কেটে পড়বেন না তো? এটাও আমি তাদের জিজ্ঞেস করেছি।

তিনি আরও যোগ যোগ করেন: তারা বলেছে আমরা আন্তরিকতার মন নিয়ে এসেছি। এসময় বিশ্বব্যাংকের পদ্মাসেতু প্রকল্প থেকে সরে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিলো বলে বিশ্বব্যাংকের অবস্থা পুনঃব্যক্ত করেছে প্রতিনিধি দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT