চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যের সঙ্গে সন্তানের তুলনা করছেন নাতো?

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A
অন্যের সঙ্গে সন্তানের তুলনা

‘পাশের বাসার ছেলেটাকে দেখেছ? তোমার চাইতে কতো লক্ষ্মী। মা-কে একটুও জ্বালায় না। পরীক্ষাতেও ভালো রেজাল্ট করে। আর তুমি?’- এমন কথা হর হামেশাই সন্তানকে বলা হয়ে থাকে। বলার পেছনে কারণও আছে। কেউ তো আর নিজের সন্তানের খারাপ চান না। মনে করা হয় লক্ষ্মী বাবুদের সঙ্গে তুলনা করলে তাদের দেখাদেখি সন্তান নিজেকে শুধরে নিবে। যদি এমন করে থাকেন তাহলে নিজের অজান্তেই অনেক বড় ভুল করছেন আপনি। সন্তানকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন আপনি নিজেই।

কারও সঙ্গে তুলনা করা কোনো সমস্যা কমায় না বরং বাড়ায়। ক্রমাগত তুলনা করার ফলে সন্তানের মনে বিরূপ প্রভাব পড়ে। জেনে নিন সন্তানকে অন্য কারও সঙ্গে তুলনা করার কিছু বিরূপ প্রভাব সম্পর্কে।

আত্মবিশ্বাসের অভাব
সন্তানকে সারাক্ষণ বিভিন্ন মানুষের সঙ্গে তুলনা করে ছোট করা হলে তার আত্মবিশ্বাস গড়ে উঠবে না। সব সময়েই সে নিজেকে দোষী, নিষ্কর্মা এবং ব্যর্থ ভাববে। এমনকি এই সমস্যা বড় হয়েও থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে। ফলে আত্মবিশ্বাসের অভাবে ক্রমাগত সন্তান পিছিয়ে পড়তে থাকে আশে পাশের সবার চাইতে।

হিংসার বীজ বপন
ভাই বোন কিংবা অন্য সম বয়সীদের সঙ্গে ক্রমাগত তুলনা করলে সন্তানের মনে হিংসা তৈরি হয়। যার সঙ্গে আপনি তুলনা করছেন সেই মানুষটির প্রতি চরম ঘৃণা তৈরি হয় ছোট শিশুটির কোমল মনে। এমনকি অনেক ক্ষেত্রে এই রেষারেষি সারাজীবন থেকে যায় সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে।

মানসিক চাপ
আপনি হয়তো সন্তানকে একটু বকে গিয়ে নিশ্চিন্তে টিভি দেখা শুরু করলেন। কিন্তু সন্তানের কোমল মনে কী পরিমাণ চাপ তৈরি হয়েছে তা হয়তো বুঝতেও পারবেন না। সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করলে ভীষণ চাপ সৃষ্টি হয় কোমল মনে। যা অনেক সময় ব্যর্থতা এমনকি শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হয়েও দাঁড়ায়।

মেধা চাপা পড়ে
আপনার সন্তান হয়তো ছবি আঁকায় খুব ভালো। কিন্তু আপনি ক্রমাগত তাকে তুলনা করছেন এমন একজনের সঙ্গে যে অংকে ভালো। মনে রাখা জরুরি যে সবার সব বিষয়ে মেধা থাকে না। সব কিছুতেও একশতে একশ পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সন্তান যেই বিষয়ে পারদর্শী সেটার প্রশংসা করুন। আর যেই বিষয়ে দুর্বল সেই বিষয়টা আরেকটু যত্ন নিয়ে তাকে পড়ান কিংবা বোঝান। নয়তো আপনার সন্তানের মেধা চাপা পড়ে যাবে তুলনার জঞ্জালে।

Reneta

বাবা-মায়ের সঙ্গে দূরত্ব
অন্যের সঙ্গে তুলনা করে আপনি সন্তানের সঙ্গে সম্পর্কটা নষ্ট করছেন নাতো? অন্যের সঙ্গে তুলনায় অতিষ্ঠ হয়ে অধিকাংশ ক্ষেত্রেই সন্তান তার বাবা-মাকে ঘৃণা করা শুরু করে। ফলে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব অনেক সময় চিরস্থায়ী হয়ে যায়। ফলে টিন-এজ এর মানসিক টানাপড়েনগুলো সন্তান তার অভিভাবকের সঙ্গে শেয়ার করতে না পেরে ভুল পথে পা বাড়ায়। হাফিংটন পোস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিভাবকতুলনাবাবা-মাসন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT