চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: ডেঙ্গু মোকাবিলায় ডাক্তাররা দিন রাত কাজ করছে। আমরা মনিটরিং করছি। ডাক্তার, নার্সের অভাব নেই, হাসপাতালে কিটসের অভাব নেই। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম।

তিনি বলেন: অন্যান্য দেশে এর সংখ্যা অনেক বেশি। বিশ্বের খুব কম দেশ আছে যেখানে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে ডেঙ্গু রোগে যেভাবে আক্রান্ত হচ্ছে আমাদের দেশে তা হচ্ছে না।

এসময় মন্ত্রী আরও বলেন: সরকারি তথ্য মতে আমাদের দেশের হাসপাতালগুলোতে হাজার হাজার না এখন পর্যন্ত ১৭শ’র মতো ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার খবর আমরা জানতে পেরেছি। এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে না।

স্বাস্থ্যমন্ত্রী জানান: আমরা ইতোমধ্যে ২ লাখ কিট বিভিন্ন হাসপাতালে দেয়ার ব্যবস্থা করছি। এবং প্রত্যেক হাসপাতালে মশারি দিয়েছি। তাই ডেঙ্গু মোকাবিলায় আতঙ্কিত এবং নেতিবাচক কথা বলার কোনো কারণ নেই। সবাই সচেতন হলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ৬৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন ৬ হাজার ৫৮২ জন বলে জানিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৩৫ জন হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ৫০ হাজার পুলিশ

পরবর্তী

পোস্টার-ট্রেলারের পর আসছে ‘সাপলুডু’র গান

পরবর্তী

পোস্টার-ট্রেলারের পর আসছে 'সাপলুডু'র গান

চেলসি-লিভারপুল ম্যাচে নারী রেফারি

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT