বাংলাদেশ

ডেঙ্গুতে হাসপাতালে ৯৬

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলমান, রোগীর সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যান‌নি। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা হল ৩৯২ জন। 

মঙ্গলবার ৬ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি‌বেদ‌নে বলা হয়, গত এক‌ দি‌নে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে‌ছেন ৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ ও ঢাকার বাইরের সাত জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৭০৩ জন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৫০৪ জন এবং ঢাকার বাইরে ৬৩৯ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ‌মোট ১৭ জন।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু মৃত্যুডেঙ্গু শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…