চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্ধত্ব দূর করতে পারে ভায়াগ্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
স্বাস্থ্য
A A
ভায়াগ্রা

বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু অন্ধত্ব দূর করতে সক্ষম ভায়াগ্রা। গবেষণা বলছে পুরুষত্বহীনতা বিরোধী কিছু ওষুধ দৃষ্টিশক্তির ক্ষতি কমাতে সক্ষম। তাছাড়া এরই মধ্যে কোনো ক্ষতি হয়ে থাকলে সেটাও সারাতে সক্ষম হবে ওষুধটি।

নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষকদের পরিচালিত দুই বছরের গবেষণা বলছে, ছোট্ট নীল পিলগুলো বয়সের সঙ্গে হওয়া ম্যাকুলার অবক্ষয় বা এএমডি রোধ করতে পারে। এই এএমডির কারণে অন্ধত্বের মতো সমস্যা দেখা দেয়। ম্যাকুলা হলো চোখের কালো অংশে ডিম্বাকৃতির এলাকা যেটার ফলে যে কোনো দৃশ্য খুব পরিষ্কারভাবে দেখা যায়।

সাধারণত এএমডি দেখা দেয় ৫০ বছর বয়সের পরে।  ৯০ শতাংশ ক্ষেত্রে শুষ্ক এএমডি দেখা দেয়। এটা রোগের এমন একটা ধারা যেটা কয়েক বছর যাবৎ ধীরে ধীরে হয়ে থাকে। ম্যাকুলার উপরে নতুন রক্তনালী তৈরি হলে এমনটা ঘটে থাকে। এসব রক্তনালী থেকে তরল বের হতে থাকে ফলে স্কার টিস্যু আর গড়ে উঠে না এবং একসময় চোখের দৃষ্টি হারিয়ে যায়। তখন কারো মুখ চিনতে, বই পড়তে ও টিভি দেখতে অসুবিধা হয়।

কলম্বিয়ায় পরিচালিত গবেষণায় পাঁচজন বয়স্ক এএমডি রোগীকে দুটি করে ভায়াগ্রা পিল দেওয়া হয় দুই বছর যাবত। অপথালমোলজিকাল জার্নালে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, তাদের একজনের চোখের দৃষ্টির উন্নতি হয়েছে এবং অন্যান্যদের দৃষ্টিক্ষয় হ্রাস পেয়েছে।

গবেষকরা বলছেন, ভায়াগ্রা দৃষ্টি রক্ষা ও পুনরুদ্ধারে বেশ বড় ভূমিকা রাখতে পারে। আরো দেখা যায় রোগীদের অবস্থা স্থির রয়েছে এবং একজনের দৃষ্টিশক্তির বেশ উন্নতি ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভায়াগ্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রোটিয়াদের রেকর্ড হারের লজ্জা দিল লঙ্কানরা

পরবর্তী

আশরাফুলের মুক্তি ও বাস্তবতা

পরবর্তী

আশরাফুলের মুক্তি ও বাস্তবতা

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের টার্গেট

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT