কর্মক্ষেত্রে অন্তর্বাস পরে আসতে বাধ্য করেছিল চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান, সেটাকেই মানবাধিকার লঙ্ঘন ব্যাখ্যা করে মামলা দায়ের করেছেন এক নারী।
ব্রিটিশ কলম্বিয়ার অ্যালবার্টার ২৫ বছর বয়সী ক্রিস্টিনা শেল অসোয়োস গলফক্লাবে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন। সেখানে কাজ করার সময় অন্তর্বাস পরা প্রত্যাখান করেন তিনি।
ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির নতুন পোশাক পরিধান রীতি অনুযায়ী টেবিলের কাছে অপেক্ষা করার সময়ে তাদের অবশ্যই অন্তর্বাস বা আন্ডারশার্ট পরতে হবে। তবে সেই রীতি মানতে অস্বীকৃতি জানান শেল।
শেল বলেন, অন্তর্বাসবিহীন থাকা যে কোনো আলোচনার বিষয় হতে পারে সেটা কখনোই রেস্টুরেন্টের নতুন পোশাকরীতি পড়ার আগে বিশ্বাসই করতে পারিনি।
সেখানে লেখা ছিলো, মেয়েদের তাদের ইউনিফর্ম শার্টের নিচে অবশ্যই ট্যাঙ্ক টপ বা অন্তর্বাস পরতে হবে। রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার ডগ রবের সঙ্গে মুখোমুখি হলে তাকে বলা হয়, এমন পোশাক রীতি আনা হয়েছে তার নিজের নিরাপত্তার জন্যই।
সিবিএ নিউজকে শেল বলেন, আমি জানি গলফ ক্লাবে অ্যালকোহল যুক্ত হলে কি ঘটে। দুই বছর আগে খু্বই ভয়াবহ মনে হওয়ায় অন্তর্বাস পরা বাদ দেন শেল। চাকরিচ্যুত হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন বিষয়টাকে মানবাধিকার আদালতে তুলবেন কারণ পুরুষদের পোশাকরীতিতে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, নিশ্চয়ই এটি লিঙ্গভিত্তিক আচরণ আর সেজন্যই বিষয়টি মানবাধিকার সংশ্লিষ্ট।
কর্মসংস্থান আইনজীবী নাদিয়া জামান বলেন, যদি তারা সাধারণভাবেই চাইতো যে নারী কর্মীরা অন্তর্বাস পরুক, তাহলে সেই চাওয়া ছেলেদের জন্য কেন থাকলো না? তারা এখানে ন্যায় আচরণ করছে না। তাহলে তাদের নিয়মনীতি অবশ্যই বৈষম্যমূলক বলে বিবেচিত।
২০১৬ সালের অন্টারিও হিউম্যান রাইটস কমিশন যৌন বিষয়ক পোশাক রীতি শেষ করার আহ্বান জানান। সেখানে বলা হয়, পোশাকরীতি এমন হতে পারবে না যেটা নারীদের কর্মক্ষেত্রে অস্বস্তিদায়ক পোশাক যেমন হাই হিল বা শর্ট স্কার্ট পরতে বাধ্য করবে।
তবে এবারই প্রথম অন্তর্বাস পরতে বাধ্য করায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে উপলব্ধি করছে না। ২০১৭ সালের জুনে ২২ বছর বয়সী ওয়েট্রেস কেট হান্নাহ অভিযোগ তোলেন, তাকে ইস্ট রাইডিং অব ইয়র্কশায়ারের বার্ড অ্যান্ড বিয়ার ইন বেভারলি থেকে চাকরিচ্যুত করা হয়। কারণ তার ম্যানেজার তাকে অন্তর্বাস পরতে চাপ দেওয়ার সময়ে উল্টাপাল্টা যৌনবিষয়ক মন্তব্য করেন। যদিও সেই রেস্টুরেন্ট এই অভিযোগ অস্বীকার করে।
কানাডার মানিটোবার ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের ১৯ বছর বয়সী কুক কেট গোসেকও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তার ম্যানেজার তাকে বলে, আমাদের রেস্টুরেন্ট একটি ভদ্র রেস্টুরেন্ট। এখানে অন্তর্বাস ছাড়া আসা যাবে না।








