চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ইউক্রেনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ইউক্রেন। শনিবার রাতে শুরুতে পিছিয়ে পড়েও সাউথ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই খেতাব জিতল দেশটি।

ইউক্রেন ও সাউথ কোরিয়া, দুই দলের জন্যই এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ফাইনাল ছিল। পঞ্চম মিনিটে ভ্যালেন্সিয়া তারকা লি-কেং-ইন পেনাল্টি থেকে গোল করলে সাউথ কোরিয়া এগিয়ে যায়।

তবে দুই-অর্ধেই গোল করে ইউক্রেনকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ভালতিস্লাভ সুপ্রিয়াহা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ডায়নামো কিয়েভ তারকা হিয়োরহি সিতাসভির গোলে বড় জয় দিয়ে শিরোপা উৎসব করে ইউক্রেন।

চ্যাম্পিয়ন মেডেলের পাশাপাশি ইউক্রেনের রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুলিন গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেন। গ্রুপপর্বে কাতারের বিপক্ষে ১-০ এবং সেমিফাইনালে ইতালির বিপক্ষে একই ব্যবধানে জিতে ক্লিনশিট রাখায় এ অ্যাওয়ার্ড পান রিয়াল তারকা।

নরওয়ে গ্রুপপর্বের বাধা পেরোতে না পারলেও দলটির তারকা আরলিং হালান্ড গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছেন। রেডবুল তারকা ৯ গোল করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাঁচ গোলে এগিয়ে থেকে ট্রফি পান। মজার ব্যাপার হল, ৯ গোলের সবগুলোই এক ম্যাচে করেছেন হালান্ড। গ্রুপপর্বে হন্ডুরাসকে ১২-০ গোলে বিধ্বস্ত করে নরওয়ের, ওই ম্যাচেই ৯ গোল করেন হালান্ড।

অন্যদিকে লি কেং-ইন গোল্ডেন বল পুরস্কার পান। ফাইনালে হেরে যাওয়ার দিনে তার জন্য সান্ত্বনা এটি। ফেয়ার প্লে টিমের অ্যাওয়ার্ড পেয়েছে জাপান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপইউক্রেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT