অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ভারতকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। আশরাফুল ইসলামের হ্যাটট্রিকসহ চার গোলে, বাংলাদেশের যুবারা জয় পায় ৫-৪ গোলে।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১৬ মিনিটে বাংলাদেশের পক্ষে গোলের সূচনা করেন আশরাফুল।
এরপর ২৭ ও ৩৮ মিনিটে আবারও ভারতীয় জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক তুলে নেন এই টাইগার যুবা। ৬২ মিনিটে আরও একটি গোল করলে চার গোল পূর্ণ হয় তার। বাংলাদেশের পক্ষে অন্য দুইটি গোল করেন রাব্বী।
পুল ‘এ’তে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে আগামী ২৭ সেপ্টেম্বর।








