বাংলাদেশ

অনুষ্ঠিত হলো ‘ড্রিমস ফর টুমরো’র জাতীয় সম্মেলন

অনুষ্ঠিত হলো ‘ড্রিমস ফর টুমরো’র জাতীয় সম্মেলন

ঢাকায় বিশ্বসাহত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ড্রিমস ফর টুমরোর জাতীয় সম্মেলন-২০১৭’। দিনব্যাপী এই সম্মেলনে সারাদেশের দশটি  ড্রিমস ফর টুমরো সেন্টারের সকল প্রতিনিধিবৃন্দ যোগ দেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী ও গীতিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডীন জনাব মতলুব আলী। স্বাগত বক্তব্য পাঠ করেন ড্রিমস ফর টুমরোর প্রতিষ্ঠাতা পরিচালক জাভেদ পারভেজ।

সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কঙ্গোতে বাংলাদেশের কনস্যুলার জেনারেল জিয়াউদ্দিন আদিল, ওয়াল্ড ব্যাংক কর্মকর্তা নুসরাত মজুনদার এবং  বেসরকারি মোবাইল কোম্পানীর কর্মকর্তা অনামিকা ভক্ত।

সম্মেলন শেষে দুপুর সাড়ে ১২টায় একটি বিশেষ প্রেস ব্রিফং এর আয়োজন করা হয়।

এবারের সম্মেলনের স্লোগান ছিল: “আমরা বাংলাদেশের ১০,০০০ মানুষকে বদলে দিচ্ছি”

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…