জনপদ

অনুমোদনহীন ক্লিনিকে সিজারের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

চিকিৎসক-কর্তৃপক্ষ পলাতক

জনপ্রিয় ক্লিনিকে ভিড়, রোগীদের জন্য অপেক্ষারত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক রোগীদের ভিড়, ক্লিনিকে জরুরি পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা জন্য অপেক্ষা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে অনুমোদনহীন মা ক্লি‌নিক এন্ড হাসপাতা‌ল নামের প্রতিষ্ঠানে ‘ভুল চি‌কিৎসায়’ প্রসূ‌তিসহ নবজাত‌কের মৃত‌্যুর অভিযোগ উঠেছে। ওই প্রসূতির মৃত্যুর পরপরই প্রতিষ্ঠানটি খালি রেখে মা‌লিক, সিজারের সাথে জড়িত চি‌কিৎসক ও নার্সরা পা‌লিয়ে গেছেন।

মৃত লাইলী বেগম (২৫ ) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আ‌তোয়ার হো‌সে‌নের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রসূতি লাইলী বেগ‌মের প্রসব বেদনা শুরু হ‌লে প্রথমে উপজেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হলে কর্মরত চি‌কিৎসক রো‌গীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখা‌নে থাকা ক্লি‌নি‌কের দালাল শামছু তাদেরকে মা ক্লি‌নিক এন্ড হাসপাতা‌লে নি‌য়ে যান। প‌রে ওই ক্লি‌নি‌ক কর্তৃপক্ষ ভুঞাপুর উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার এনামুল হক সো‌হেল ও চি‌কিৎসক ডা. আল মামুনকে অস্ত্রোপচারের জন্য ডেকে আনেন। ক্লিনিকটির অ‌পা‌রেশন রুমে নিয়ে যাওয়ার কিছু পরেই ওটি টেবিলেই প্রসূতি মারা যায়। প‌রে স্বজন‌দের না জা‌নি‌য়ে মরদেহ অ‌্যাম্বু‌লে‌ন্সে উ‌ঠি‌য়ে টাঙ্গাই‌লে পা‌ঠি‌য়ে দেওয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাঁধা দিলে মরদেহ ক্লি‌নি‌কের সাম‌নে রে‌খে চি‌কিৎসক, নার্স ও মা‌লিকরা পা‌লি‌য়ে যায়।

নিহতের স্বামী আতোয়ার বলেন, আমি গরিব মানুষ। দালা‌ল শামছু কম টাকায় সিজার করে দেবার আশ্বাস দিলে সেখানে নেই। পরে দেড় ঘণ্টা আমার স্ত্রীকে অপা‌রেশন থি‌য়েটা‌রে রাখে তারা। ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আল মামুন ব‌লেন, মা ক্লি‌নি‌কে আনার পর তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। প‌রে অপা‌রেশ‌নের আ‌গেই রোগী ব‌মি করে মারা যায়। এখানে ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ মিথ্যা।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফ‌রিদুল ইসলাম জানান, খবর পে‌য়ে ক্লি‌নি‌কে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে ক্লি‌নি‌কের চি‌কিৎসক, নার্স ও মালিকরা পা‌লি‌য়ে গে‌ছেন।

বিষয়:টাঙ্গাইল টাঙ্গাই‌লের ভুঞাপুর ভুল চিকিৎসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…