বিনোদন

অনুপম রায়ের বিয়ে

অনুপম রায়ের বিয়ে

ভারতীয় জনপ্রিয় গীতিকার-সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী অনুপম রায় তার দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন। গত ৬ ডিসেম্বর সাদামাটা এক আয়োজনে দুজনের চারহাত এক করে দিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

জাঁকজমক ভাবে না হলেও মিডিয়ার কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন বিয়ের শুভ লগ্নে।

অনুপমের স্ত্রী পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নইদার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এই বন্ধুত্ব পরবর্তীতে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। এর সফল সমাপ্তি হলো তাদের বিয়ের মধ্য দিয়ে।

বিষয়:অনুপম রায় কণ্ঠশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…