ক্রিকেট

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ডিপিএল

বাংলাদেশ ক্রিকেটার ও কোচের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেটার ও কোচের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আসরটির আয়োজক কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ এক বার্তায় জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রিকেট মাঠে গড়ানোর সুযোগ নেই।

২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। কার্যত লকডাউন অবস্থায় আছে পুরো দেশ। বিসিবির ক্রিকেটীয় সকল কার্যক্রম অনেকদিন ধরেই বন্ধ।

বর্তমানে যে পরিস্থিতি তাতে সহসাই লিগ শুরুর সম্ভাবনা নেই। এ মৌসুমে লিগ হবে কিনা সেটি নিয়েও জমতে শুরু করেছে শঙ্কার মেঘ।

১৫ মার্চ শুরু হয়েছিল ডিপিএল। করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়েই মাঠে গড়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ আসর। ১৬ মার্চ প্রথম রাউন্ড শেষ হওয়ার পর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে যায় লিগ।

১২টি ক্লাবের এ আসরে মোট ম্যাচের সংখ্যা ৮৪টি, যার ছয়টি মাঠে গড়িয়েছিল। ওয়ানডে সংস্করণের পর সেরা ছয় দলকে নিয়ে হওয়ার কথা ছিল টি-টুয়েন্টি লিগ।

বিষয়:ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…