চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিবন্ধিত সিম দৈবচয়নে প্রতিদিন ৩ ঘণ্টা বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের প্রথম সময়সীমার মধ্যে নিবন্ধন না করা নম্বরগুলো ১ মে রোববার থেকে দৈবচয়ন ভিত্তিতে এক মাসের জন্য প্রতিদিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। নিবন্ধন হয়ে গেলে এ ‘যন্ত্রণা’ থেকে মুক্তি মিললেও ৩১ মে রাত ১২টার মধ্যে যেসব সিম পুনঃনিবন্ধিত হবে না সেগুলো পরদিন ১ জুন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

আর দৈবচয়নে তিন ঘণ্টা বন্ধের প্রক্রিয়ায় একটি সিম একবারের বেশি বন্ধ হবে না। যারা নিবন্ধনের চেষ্টা করে ব্যর্থ তারা তিন ঘণ্টা বন্ধের মধ্যে পড়বেন না।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনে পুন‍ঃনিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ানোর ঘোষণার পাশাপাশি সাময়িক ও স্থায়ী বন্ধের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন।

Banglabid

রাত ১০টায় পুনঃনিবন্ধনের সময় শেষ হওয়ার ৫ ঘণ্টা আগে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বায়োমেট্রিক নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দেন। নতুন ঘোষণা অনুযায়ী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে।

ওই সময়ের মধ্যে পুনঃনিবন্ধন না হওয়া সব সিম পরদিন বন্ধ করে দেওয়া হবে। এর আগে ১ মে থেকে অনিবন্ধিত সিমগুলো দৈবচয়ন ভিত্তিতে প্রতিদিন প্রতীকী ৩ ঘণ্টা করে বন্ধ রাখার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রথমে তিনি ৩০ মে পর্যন্ত পুনঃনিবন্ধনের সময়সীমা এবং ৩১ মে অনিবন্ধিত সিম বন্ধ করার কথা জানালেও পরে দু ক্ষেত্রেই সময় একদিন করে বাড়ানোর কথা জানান।

Reneta

গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে চলছে সিমের এই নিবন্ধন; নতুন সিম কিনতেও যেতে হচ্ছে একই প্রক্রিয়ার ভেতর দিয়ে। আজ ছিলো সিম পুনঃনিবন্ধনের শেষ দিন।

গত ৯ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। এর পর বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ১৪ই মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

এরপর ১২ এপ্রিল সিম নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বেঁধে দেওয়া নিয়ম ‘যথাযথভাবে’ অনুসরণ করার নির্দেশনার পাশাপাশি গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদেরও নির্দেশ দেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত কাজী সালাউদ্দিন

পরবর্তী

কলকাতাকে ১৮৭ রানের লক্ষ্য দিলো দিল্লী

পরবর্তী

কলকাতাকে ১৮৭ রানের লক্ষ্য দিলো দিল্লী

বর্তমান পরিস্থিতি উত্তরণে সুষ্ঠু নির্বাচনের দাবি বিএনপি’র

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT