বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে আবারো কাজী সালাউদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবলের কান্ডারি হলেন সাবেক এ তারকা ফুটবলার।
নির্বাচনে কামরুল আশরাফ খানকে ৮৩-৫০ ভোটে হারিয়েছেন সালাউদ্দিন। ১৩৪টি ভোটারের মধ্যে একজন ভোটারের ভোট বাতিল হয়েছে।
কামরুল আশরাফ খান হেরে গেলেও নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলেন নি। তিনি জানিয়েছেন সভাপতি চাইলে ফুটবলের উন্নয়নের যে কোন সময় পাশে দাঁড়াবেন তিনি।
এর আগে ২০০৮ সালের নির্বাচনে মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীকে ৬২-৪৯ ভোটে পরাজিত করেন কাজী সালাউদ্দিন। ২০১২ সালে সভাপতি পদপ্রার্থী আবদুর রহিম মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে ফিফা পর্যবেক্ষক মণিলাল ফার্নান্ডো সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন।









