চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিকেতের ছবিতে দেব-সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A
দেব

বড়পর্দায় আবার দেখা যাবে কবির সুমনকে। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছোটদের জন্য রূপকথার কাহিনী অবলম্বনে তৈরি ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’ নামে একটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

অভিনয়ের পাশাপাশি এই ছবির জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান কম্পোজ করবেন কবির সুমন। ছবিতে রাজা হবুচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন দেব। রানীর চরিত্রে থাকছেন রুক্মিণী এবং গবুচন্দ্র মন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়।

অনিকেত চট্টোপাধ্যায় বলেন, ‘দক্ষিনারঞ্জন মিত্রের দাদা মশাইয়ের থালির দুটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। কবিরদাকে দেখা যাবে গায়ক ওস্তাদ কালি খান এর চরিত্রে। ছবিতে ছয়-সাতটি গান থাকবে যেগুলো পরিচালনা করছেন তিনি’।

কবির সুমন বলেন, ‘ছবিটির সবচাইতে ভালো দিক হলো এটি শিশুদের জন্য তৈরি হচ্ছে। এধরনের ছবি এখন তৈরিই হয় না। বড় পর্দার সব শহুরে গল্পের ভিড়ে রূপকথা প্রশান্তি এনে দিবে। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে আমার।’

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই শুটিং শুরু হবে ছবির। কিছু অংশ শুট করা হবে হায়দ্রাবাদের বাহুবলির সেটে। আর বাকি অংশ কলকাতায় ধারণ করা হবে। গরমের ছুটিতে মুক্তি দেয়া হবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবির সুমনদেবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজায় লাখো মানুষের ঢল

পরবর্তী

বাসের চাপায় প্রাণ হারালো মা-ছেলে

পরবর্তী

বাসের চাপায় প্রাণ হারালো মা-ছেলে

পোশাকশ্রমিক

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT