চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজায় লাখো মানুষের ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

শোলাকিয়া ঈদগাহ মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল।

কিশোরগঞ্জ এর শোলাকিয়ায় রোববার দুপুর ১টায়  সৈয়দ আশরাফকে দ্বিতীয় বারের মতো গার্ড অব অনার দেয়া হয়েছে। পরে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে এক নজর প্রিয় নেতাকে বিদায় জানাতে ঈদগাহ মাঠে লাখো মানুষ ভীড় করেছে।

এর আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে সৈয়দ আশরাফকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৈয়দ আশরাফুল ইসলাম- দ্বিতীয় জানাজারাষ্ট্রপতির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

সৈয়দ আশরাফুল ইসলাম-জানাজা-শ্রদ্ধা নিবেদনপ্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একের পর এক বিভিন্ন সংগঠন ও উপস্থিত সাধারণ মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এই নেতার প্রতি।

সেখান থেকে মরদেহ হেলিকপ্টারে করে ময়মনসিংহ নিয়ে যাওয়া হবে। দুপুর ২টায় ময়মনসিংহে জানাজা শেষে বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগার্ড অব অনারদ্বিতীয় জানাজা সম্পন্নসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT