চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে সরকারের সহযোগিতা চায় শাবিপ্রবি শিক্ষক সমিতি

সাদিকুর রহমান সাকীসাদিকুর রহমান সাকী
১২:০৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যা যা করা প্রয়োজন অনতিবিলম্বে তাই করার দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি। এ ব্যাপারে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর বাসভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার রাতে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার দফা দাবি পেশ করা হয়। চার দফা হলো-

১.শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশী হামলার নিন্দা এবং দ্রুত সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুলিশী হামলায় দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ।

৩. অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা করা।

৪.উপচার্যের পদত্যাগের বিষয়য়ে সরকারের অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের প্রতি কোনরকম সহিংস আচরণে সম্পৃক্ত না হওয়ার জন্য আহ্বান।

Reneta

এদিকে রাতে ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা অন্য কিছুর ইঙ্গিত বহন করে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আন্দোলনের নামে এ ধরণের অমানবিক কর্মকাণ্ডকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না।

আজও চলছে ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন। অনশনকারীরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ায় অনশনস্থলে স্যালাইন চলছে ৯ জনের। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরণ অনশনশাবিপ্রবি আন্দোলনশাবিপ্রবি উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT