চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনশন ভাঙলেন আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৯:২৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্রায় তিনদিনের অনশন পানি ও জুস পান করিয়ে ভাঙিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার রাত পৌনে নয়টার দিকে উপাচার্য রাজু ভাস্কর্যে এসে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Banglabid

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শুরু থেকেই অহিংস আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক ছিল। এটাকে বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তনের জন্য আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তখনই অনশন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।’

এর আগে তুমুল বিতর্ক, সমালোচনা আর আন্দোলনের মুখে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করার কথা জানায় প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন পেছানোর দাবিতে গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম-বর্ণের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ শিক্ষার্থী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনআন্দোলনরত শিক্ষার্থীঢাকা সিটি নির্বাচনঢাবিসরস্বতী পূজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে গেল সিটি নির্বাচন

পরবর্তী

দারিদ্র্যের ‘ইতিহাস হওয়া’ কি আসলেই সম্ভব?

পরবর্তী

দারিদ্র্যের 'ইতিহাস হওয়া' কি আসলেই সম্ভব?

মারা গেছেন 'বেদের মেয়ে জোসনা' ছবির প্রযোজক

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT