চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের তথ্যমতে যেভাবে আমাদের অনলাইন একাউন্ট হ্যাকিং ঝুঁকিতে

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:২০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফিশিং অ্যাটাক

ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার থেকে ফিশিংকেই বড় হুমকি মনে করছে গুগল। সাম্প্রতিক সময়ে ফিশিং ইমেইল পাঠিয়ে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা বেড়েই চলেছে।

এরই পরিপ্রেক্ষিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গুগল।

ফিশিংয়ের পর গুগলের এই তালিকায় আছে কীলগার। এটি মূলত একটি বিশেষ সফটওয়্যার যা কম্পিউটারে ইনস্টল থাকা অবস্থায় কম্পিউটারে প্রতিটি কাজের রেকর্ড রাখে। কীবোর্ডে কখন কোন কী চাপা হয়েছে, তারও হিসাব রাখে এই সফটওয়্যার। এ কারণে হ্যাকিংয়ের ক্ষেত্রে হ্যাকারদের পছন্দের তালিকায় আছে কীলগার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের একদল গবেষকের সাথে এ বিষয়ে কাজ করছে গুগলের একদল নিরাপত্তা বিশ্লেষক।

বেশ কয়েকটি ব্ল্যাক মার্কেট ঘুরে তাঁরা দেখেছেন, হ্যাকিং বিশেষ করে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে এসব ব্ল্যাক মার্কেটে আছে প্রায় ২৫ হাজার টুল। এগুলো ব্যবহার করা হচ্ছে ফিশিং এবং কীলগার হিসেবে।

Reneta

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এসব সোর্স থেকে কীলগার ব্যবহার করে চুরি করা ৭ লাখ ৮৮ হাজার, ফিশিংয়ের মাধ্যমে পাওয়া ১২ মিলিয়ন এবং অন্যান্য মাধ্যমে চুরি করা ৩.৩ বিলিয়ন ডেটার খোঁজ পেয়েছে গুগল।

এসব তথ্য ব্যবহার করে প্রায় ৬ কোটি ৭০ লাখ গুগল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলেও দাবি করেছে এই সার্চ জায়ান্ট।

গুগল জানিয়েছে, এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ফিশিং। এ পদ্ধতিতে হ্যাকারদের সফলতা ১৫-২৫ শতাংশ। প্রাপ্ত এসব তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার কাজ করছে বলেও জানিয়েছে গুগল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার আক্রমণহ্যাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT