চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে সৌদি প্রবাসীদের সেবাদান নিশ্চিত করা হবে: জাবেদ পাটোয়ারী

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:৪১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে প্রদান করা হবে। ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে দেশে ফিরতে ইচ্ছুক এরকম প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিট সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী একথা বলেন।

গতকাল রোববার সকালে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় সেবা নিতে আসা কয়েকশত অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী যাদের ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা রয়েছে তারা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের পর যে কেউ তাঁর আবেদনের আপডেট ও দেখে নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্যও আবেদন করা যাবে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে দূরদূরান্তে বসবাস করেন, তাদের কষ্ট করে এ সকল সেবার জন্য আর দূতাবাসে আসার প্রয়োজন হবেনা। সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও প্রবাসীদের পাসপোর্টসহ বিভিন্ন জরুরী সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।

ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের ইতিপূর্বে স্বশরীরে দূতাবাসে এসে আবেদন জমা দিতে হত, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করায় এখন আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না। উল্লেখ্য দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে ১৬,৮৬১ জন মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী প্রবাসী ও ১১৬৯৮ জন কর্মে অনুপস্থিত মামলা (হুরুব) রয়েছে তাদের স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এ সেবা প্রদান করা হয়েছে।

এ সময় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট জানার বিষয়ে একটি টিউটোরিয়াল ও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে সৌদি আরব প্রবাসী, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT