লাইফস্টাইল

অনলাইনে জেন্টল পার্কের ঈদ পোশাক

Three models in casual and traditional Bengali attire for fashion showcase. Channel i News - চ্যানেল আই নিউজ

Three models wearing casual and traditional Bengali outfits, showcasing modern fashion styles for men and women. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা সংকটের জন্য উৎসবের রঙ অনেকটাই ফিকে। তবুও থেমে নাই যাপিতজীবনের কর্মকাণ্ড। তাই আসন্ন ঈদ উৎসব খানিকটা বর্ণিল করতে জেন্টল পার্ক এনেছে নতুন ডিজাইনের ঈদ পোশাক।

স্টোরের মতোই সব পণ্যই এবার মিলছে তাদের অনলাইন স্টোর ও ফেসবুক প্ল্যাটফর্মে।

দেশি মোটিফের সঙ্গে প্যাটার্ন, কাটিংয়ের বৈচিত্র্যতা নিয়েই পুরো ঈদ পোশাকই এবার তারুণ্যের ট্রেন্ড নির্ভর। থাকছে কাবলী, কামিজ, কুর্তি, পাঞ্জাবিসহ শিশুদের পোশাক। নতুন পোশাক ক্রয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে আরো থাকছে মূল্যছাড় ক্যাম্পেইন।

অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় থাকছে সকল পণ্যে ২০% মূল্যছাড় সুবিধা। করোনার সময়ে ঘরে বসেও ঈদের পোশাক মিলবে বাড়তি ডেলিভারি চার্জ ছাড়াই। জেন্টল পার্ক অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় নিজস্ব ডেলিভারি টিম ঢাকা ও চট্টগ্রামে পণ্য পৌঁছে দিবে দিনে দিনেই। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি সারাদেশের গ্রাহকরাও পাবেন বাড়িতে বাড়তি মূল্যছাড়সহ ডেলিভারির সুবিধা বিনামূল্যে। জেন্টল পার্কের উদ্যোক্তা ও প্রধান ডিজাইনার শাহাদৎ হোসেন বাবু জানান, করোনাভাইরাস সংক্রমণে বিশ্বজুড়েই এখন দুঃসময়। তবুও ফ্যাশন প্রিয় সবাই যেন সীমিতভাবে হলেও ঈদ আনন্দে মেতে উঠতে পারেন তাই গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিচ্ছি আমরা।

তিনি আরো জানান, নিয়ম মেনে দেশজুড়ে বিণামূল্যে পণ্য ডেলিভারি সুবিধা ছাড়াও সকলপণ্যে ২০% মূল্যছাড়ের ব্যবস্থা করেছি। সামাজিক দূরত্ব এবং সব ধরনের সুরক্ষা নিশ্চিত করে ১০ মে থেকে আমাদের রিটেইল স্টোর খোলা রাখা হবে।

বিষয়:ঈদ জেন্টল পার্ক পোশাক ফ্যাশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…