চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ‘গুলাবো সিতাবো’ মুক্তির ঘোষণা, চটেছেন হল মালিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৫, মে ২০২০
বিনোদন
A A

গেল এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সুজিত সরকার পরিচালিত তারকাবহুল ছবি ‘গুলাবো সিতাবো’। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে পাল্টে যায় সবকিছু। ইতোমধ্যেই স্থগিত হয়ে গেছে অনেকগুলো সিনেমার মুক্তি।

কিন্তু তারই মাঝে বৃহস্পতিবার বর্তমান পরিস্থিতি উপেক্ষা করে নিজের ছবিটি অনলাইনে মুক্তির ঘোষণা দিলেন সুজিত! আর এমন ঘোষণায় চটেছেন ভারতীয় সিনেমা হল মালিকরা।

অ্যামাজন প্রাইম ঘোষণা দিয়েছে, আগামি ১২ জুন সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সুজিতের এমন সিদ্ধান্তে অসন্তষ্টি প্রকাশ করেছেন মাল্টিপ্লেক্স চেন আইএনওএক্স।

বিষয়টি নিয়ে আইএনওএক্স থিয়েটার চেনের তরফে টুইটার বলা হয়েছে, থিয়েট্রিকাল উইন্ডো রানের পথে না হেঁটে সরাসরি অনলাইন প্লাটফর্মে এই ছবি মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত প্রযোজকরা নিয়েছেন তাতে আমরা খুবই অসন্তুষ্ট।

তারা বলেন, সারা বিশ্বে যে নিয়ম চলে আসছে, তা না মেনে এই পদক্ষেপ খুবই চিন্তার এবং তা কখনোই মেনে নেওয়া যায় না। এমন কঠিন সময়ে এটা দেখে খুবই খারাপ লাগছে। এভাবে পারস্পরিক উপকারী সম্পর্ক থেকে একপক্ষ কীভাবে বেরিয়ে যেতে পারে? যে সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সবার কাঁধে কাঁধ মিলিয়ে সংকটের মোকাবিলা করা উচিত ছিল, ঠিক সেই সময়ে এমন পদক্ষেপ সম্পর্কের সব সমীকরণই বদলে দিল।

‘গুলাবো সিতাবো’ সিনেমাটি মূলত কমেডি আর ড্রামার মিশেল। যেখানে এক বাড়িওয়ালা ও তার ভাড়াটিয়ার হাস্যরসাত্মক নানান কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমাজন প্রাইম ভিডিওআয়ুষ্মান খুরানাসুজিত সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT