চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত বিশ্রামে তাদের শেষযাত্রা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:৪১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

জানাজা শেষে সোনালী পাড়ের কালো কাপড়ে মোড়ানো কফিনের সারি থেকে একটি একটি কফিন তুলে দেয়া হচ্ছিল শোকাতুর স্বজনদের হাতে। এক সময় দেখা গেল মঞ্চে মাত্র ৩টি কফিন। এরমধ্যে সবচেয়ে ছোট কফিনটির গায়ে শোকের রঙে বড় বড় হরফে ইংরেজিতে লেখা অনিরুদ্ধ জামান।

অন্য দুটি বড় কফিনের একটি অনিরুদ্ধ’র বাবা রফিক জামান রিমুর। আরেকটি মা সানজিদা হকের।

সোমবার বিকালে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রাণহীন, নিথর দেহগুলো একে একে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

প্রথমে অনিরুদ্ধ। এরপর রফিক জামান। শেষে সানজিদা হকের কফিন নিয়ে তিনটি লাশবাহী অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যেতে থাকেন সেনা সদস্যরা। এরপর অনন্ত যাত্রার পথে একটু একটু করে এগিয়ে যায় তিনটি কফিন। সামনে প্রিয় সন্তান, তার পেছনে স্ত্রী আর মাঝে রফিক জামান রিমু।

তাদের নেপালে যাওয়ার কারণ ছিল কর্ম জীবনের ব্যস্ততায় পরস্পরকে একটু সময় দেয়া। এ জন্য পরামর্শ দিয়েছিলেন বন্ধুরাও। কিন্তু নেপালে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেলো সব কিছু। মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনা কেড়ে নিলো তাদের জীবন।

রফিক জামানের স্বজনেরা জানিয়েছেন, আর্মি স্টেডিয়াম থেকে তাদের নিয়ে যাওয়া হবে রাজধানীর সোবহানবাগে। সেখানে তৃতীয় জানাজা হবে। এরপর তাদের মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) কার্যালয়ে।

এখান থেকে তাদের মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাদের।

গত ১২ মার্চ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৬ জন বাংলাদেশির মধ্যে ছিলেন রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং তাদের সাত বছরের ছেলে অনিরুদ্ধ জামান।

সাংবাদিকতা পেশা ছেড়ে রফিক জামান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। সানজিদা হক হাঙ্গার প্রজেক্ট নামে একটি এনজিওতে কাজ করতেন। অনিরুদ্ধ ছিল ধানমন্ডির অরণি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনারফিক জামান রিমুলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব চরিত্র বাস্তব, তৈরি হচ্ছে ‘আদিম’

পরবর্তী

‘এবার না হলে কখনোই হবে না’

পরবর্তী

‘এবার না হলে কখনোই হবে না’

স্বাধীনতা পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর ও শাইখ সিরাজ

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT