আদালত

অধ্যাপক রুশাদ ফরিদীর পদন্নোতি স্থগিতের সিদ্ধান্ত  কেন অবৈধ নয়: হাইকোর্ট

অধ্যাপক রুশাদ ফরিদীর পদন্নোতি স্থগিতের সিদ্ধান্ত  কেন অবৈধ নয়: হাইকোর্ট

রুশাদ ফরিদী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীর পদন্নোতি স্থগিতের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।  তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৫ সালে রুশাদ ফরিদীকে পরবর্তী ৩ বছরের জন্য তার পদন্নোতি স্থগিতের সিদ্ধান্ত জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে গত বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট করা হয়। যে রিটের শুনানি  নিয়ে আদালত আজ রুল জারি করেন।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় রুল রুশাদ ফরিদী হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…