চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক এমাজউদ্দীনের মৃত্যুতে বিএনপির শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপি।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাবিদ ড. এমাজউদ্দিন আহমদকে একজন খ্যাতিমান পণ্ডিত হিসেবে উল্লেখ করে বলেন: ড. এমাজউদ্দিন আহমদের মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষককে হারালো। কীর্তিমান ও পণ্ডিত রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তিনি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছিলেন। গণতন্ত্র, বাকস্বাধীনতার প্রশ্নে তার সুচিন্তিত ও বিশ্লেষণধর্মী লেখা মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে।

তিনি বলেন: মত প্রকাশের স্বাধীনতার জন্য তাকে রাষ্ট্রশক্তির জুলুমও সইতে হয়েছে। বর্তমানে রাজনৈতিক সংকটাপন্ন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুজ্জীবনের দাবির পক্ষে তিনি জাতীয় অভিভাবকের ভূমিকা পালন করেছেন। দেশের এই ক্রান্তিকালে তার মতো একজন খ্যাতনামা শিক্ষাবিদের বেঁচে থাকা ছিল অতীব জরুরী। রাষ্ট্র্র-সমাজে গণতন্ত্রের বিকাশের অপরিহার্যতা ছিল ড. এমাজউদ্দিন আহমদের চিন্তা, গবেষণা ও মননের অনুষঙ্গ। তার মৃত্যুতে শোকাহত পরিবারবর্গ ও অসংখ্য গুণগ্রাহীদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমি মরহুম ড. এমাজউদ্দিন আহমদ এর রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাত নসীব করুন-এই দোয়া করি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্টবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদের প্রতি শেষ শ্রদ্ধা এবং শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে সকাল ১১টায় মরহুমে কাঁটাবনের বাসায় যান।

দুই দফায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুম’আ বাজমে কাদেরিয়া জামে মসজিদ ও বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের অধিভুক্ত মালদা জেলায় জন্মগ্রহণ করেন। ১ নভেম্বর ১৯৯২ থেকে ৩১ আগস্ট ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাক্ষেত্রে অবদান এবং সৃজনশীল লেখার জন্যে তিনি দেশ ও বিদেশে বিশেষভাবে সম্মানিত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯২ সালে একুশে পদক, মাইকেল মধুসুদন দত্ত গোল্ড মডেল, শেরে বাংলা স্মৃতি স্বর্ণপদক, ঢাকা সামাজিক এবং সাংস্কৃতিক স্বর্ণপদক, বাংলাদেশ যুব ফ্রন্ট গোল্ড মেডেল, রাজশাহী বিভাগীয় উন্নয়ন ফোরাম স্বর্ণপদকসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পুরস্কার-সম্মাননা অর্জন করেন। শিক্ষা জীবনে ১৯৭০ সালের মাঝামাঝি তিনি কানাডা সরকারের স্কলারশিপ পেয়ে কানাডার অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে ৫ সন্তানের জনক ছিলেন ড. এমাজউদ্দিন আহমদ।

ট্যাগ: এমাজউদ্দীন আহমদবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থেমে নেই শুভ

পরবর্তী

নব্বই দশকের আলোচিত মমতা কুলকার্নিকে নিয়ে সিনেমা

পরবর্তী

নব্বই দশকের আলোচিত মমতা কুলকার্নিকে নিয়ে সিনেমা

‘জিদান যেখানেই হাত দিচ্ছেন, সোনা ফলছে’

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT