চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা: ৩ আসামিকে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A

১৯ বছর আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এক আসামির করা আপিল ও দুই আসামির জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

এই রায়ে আদালত বলেন, ‘আপিলগুলো খারিজ করে সাজা সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যেখানে যাবজ্জীবন মানে যতদিন জীবিত থাকবেন ততদিন।’

আদালতে আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তসলিম উদ্দিন মন্টু ও আজমের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত দাশ গুপ্ত।

মামলার বিবরণ থেকে যানা যায়, ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরীর বাসায় ঢুকে অস্ত্রধারী দুবৃ‌র্ত্তরা তাঁকে হত্যা করে। তার স্ত্রী উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৩ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর চারজন বিচারিক আদালতের রায়ে খালাস পান।

বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন নাছির ওরফে গিট্টু নাছির, আজম, আলমগীর কবির ওরফে বাইট্ট্যা আলমগীর ও তছলিমউদ্দিন মন্টু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজন হলেন সাইফুল ইসলাম ওরফে সাইফুল, মো. শাহজাহান, মহিউদ্দিন ওরফে মহিন উদ্দিন (পলাতক) ও হাবিব খান (পলাতক)। আর মামলায় খালাসপ্রাপ্ত চারজন হলেন অধ্যাপক মো. ইদ্রিছ মিয়া চৌধুরী, অধ্যাপক মো. জহুরুল হক, অধ্যাপক তফাজ্জল আহম্মদ ও নাসির।

Reneta

বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিত আসামিরা হাইকোর্টে আপিল করেন। অপরদিকে চারজনকে খালাসের বিরুদ্ধে আপিল করে বাদীপক্ষ। পরবর্তীতে মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৬ সালে হাইকোর্ট রায় দেন। হাইকোর্টেত ওই রায়ে তিনজনের মৃত্যুদণ্ড বহাল থাকে। আর যাবজ্জীবন দণ্ডিত দুই আসামি সাইফুল ও শাহজাহান হাইকোর্টে খালাস পান। হাইকোর্টের রায়ে যাদের মৃত্যুদণ্ড বহাল থাকে তারা হলেন, আজম, আলমগীর কবির ওরফে বাইট্ট্যা আলমগীর ও তছলিমউদ্দিন মন্টু। তবে হাইকোর্টের রায়ের আগে ২০০৫ সালের মার্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গিট্টু নাছির র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন। এর আগে ২০০৪ সালের জুনে নিজের বাসায় সাইফুল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে বাইট্ট্যা আলমগীর ২০০৮ সালে আপিল বিভাগে আপিল করেন। আর তসলিম উদ্দিন মন্টু ও আজম ২০০৬ সালে জেল আপিল করেন। এসব আপিলের শুনানি শেষে আজ রায় দেন সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রায়সুপ্রিমকোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT