চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হয়ে প্রোটিয়াদের স্বপ্ন দেখাচ্ছেন ডি কক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অল্প রানের টার্গেট থাকলে অনেক সময় টি-টুয়েন্টিতে আত্মতুষ্টিতে ভোগার সম্ভাবনা থাকে। কুইন্টন ডি ককের সাউথ আফ্রিকা রোববার সেই ফাঁদে পা দেয়নি। যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে তারা ১৩৫ তাড়া শুরু করে এবং শেষ পর্যন্ত সফল। সেটিও ১৯ বল বাকি থাকতে। ৯ উইকেটে সহজ জয় প্রোটিয়াদের, সিরিজ শেষ হয় ১-১ ব্যবধানে।

সিরিজে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করতে চাননি অধিনায়ক কুইন্টন ডি কক। পাওয়ার প্লে-তে কোনো ঝুঁকি নেননি। কিন্তু স্কোরবোর্ডও সচল থেকেছে। অধিনায়ক হওয়ার পর ক্রিজে যথেষ্ট দায়িত্বশীল দেখা যাচ্ছে ডি কককে। আগের ম্যাচেও ৫৭ রান করেছিলেন তিনি।

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর দলটাকে নতুন করে সাজাতে চাইছে সাউথ আফ্রিকা। কোচিংস্টাফ বাতিল করে দেয়ার পর দলেও বেশ পরিবর্তন এসেছে। যার অংশ হিসেবে টি-টুয়েন্টি দলের ভার দেয়া হয়েছে ডি ককের কাঁধে। আর অধিনায়ক হয়ে অন্যকিছুর আভাস দিচ্ছেন ককও।

Banglabid

ব্যাট হাতে নেমে আক্ষরিক অর্থেই দলকে নেতৃত্ব দেন নতুন অধিনায়ক ডি কক। পাঁচটি ওভার বাউন্ডারি এবং ছয়টি বাউন্ডারির সাহায্যে অনায়াসে দলকে জয় এনে দেয় তার ব্যাট।

প্রথম ১০ ওভারে সাউথ আফ্রিকা তুলেছিল ৭৬/০। ওপেনিং জুটিতে এতগুলো রান ওঠাই তাদের জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ৫২ বলে ৭৯ রানে নটআউট থেকে ম্যাচের সেরা না হলেও সিরিজ সেরা হয়েছেন ডি কক। তার বল হিটের কোনো জবাব ভারতীয় বোলারদের কাছে ছিল না। টেম্বা বাভুমা ২৭ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে একটি মাত্র উইকেট পাওয়া বোলার পান্ডিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্কোরবোর্ড সচল রাখতে সচেষ্ট হন শেখর ধাওয়ান। কিন্তু তার ৩৬ রান ছাড়া প্রোটিয়া বোলিং আক্রমণের সামনে ভেঙে পড়ে ভারতের প্রতিরোধ। শেষ পর্যন্ত ২০ ওভারে সাউথ আফ্রিকার সামনে ১৩৪ রানের দুর্বল চ্যালেঞ্জ খাড়া করতে সক্ষম হয় কোহলির দলকে।

Reneta

সাউথ আফ্রিকার বোলিংয়েও এদিন যথেষ্ট শৃঙ্খলা ছিল। বিশেষ করে স্লোয়ার ব্যবহারের ক্ষেত্রে। হার্দিক পান্ডিয়ার মতো হিটারও স্লগে মারতে পারেননি রাবাদাদের। বাঁহাতি স্পিনার ফরটুইন মাত্র ৩ ওভারে ১৯ দিয়ে নেন দুটি উইকেট। তিনি এক ওভারে পান্ট ও শ্রেয়াস আয়ারকে তুলে নেয়ায় খেলা ঘুরে যায়। রাবাদা নেন ৩ উইকেট। ২ উইকেট শিকার করেন বিউরান হেনড্রিক্স।

এই ম্যাচ জেতার সুবাদে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতা ফেরাতে সফল প্রোটিয়ারা। ২ অক্টোবর থেকে ‍শুরু হবে দুদলের টেস্ট সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌসুমের ‘সেরা’ ম্যাচ খেলে দুইয়ে রিয়াল

পরবর্তী

জঙ্গি আস্তানা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক আটক

পরবর্তী

জঙ্গি আস্তানা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক আটক

অ্যামিতে ফ্লিবাগের কাছে হারলো গেম অব থ্রোনস

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT