চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধু: স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কন্ঠস্বর।

এনআরবিসি ব্যাংক, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সমন্বিত উদ্যোগে প্রণীত ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও মানবাধিকার একইসূত্রে গাঁথা।  এ কারণেই তিনি বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’তে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবার আহ্বান জানান স্পিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফীন সিদ্দিক।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক এবং অবিচ্ছেদ্য। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সাধারণ মানুষের হৃদয়ের গভীরে বঙ্গবন্ধুকে নিয়ে যত কথা, আশা ও আকুলতা, তা-ই তাঁকে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু পরিচয় দিয়েছে।

তিনি বলেন, আজীবন সংগ্রামী বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শনই ছিল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।

Reneta

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক এবং এনআরবিসি ব্যাংক এর চেয়ারম্যান পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনাটির প্রধান সম্পাদক কবি আসাদ চৌধুরী।
বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, রাজনৈতিক আদর্শ ও দর্শনের পাশাপাশি জাতির জন্য তাঁর দিকনির্দেশনাসমূহ দেশ-বিদেশের ৭৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবীর রচনার মধ্য দিয়ে নানা মাত্রায় উদ্ভাসিত হয়েছে। বইটির সম্পাদনা পরিষদের উপদেষ্টা হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন নবী, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT