রাজনীতি

‘অদৃশ্য’ জামায়াতের হরতাল চলছে

‘অদৃশ্য’ জামায়াতের হরতাল চলছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। তবে অদৃশ অবস্থান থেকে হরতাল ডেকেই পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে দলটির নেতা-কর্মীরা। সারাদেশের কোথাও হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিংয়ে দেখা যায়নি তাদের।

রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থায় হরতালের শুরুতে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

গতকাল ইমেইলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীকে শান্তিপূর্ণ উপায়ে হরতাল পালনের আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

বিষয়:হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…