চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত টেনে স্মিথকে খোঁচা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৩২ বছর পর মেলবোর্নে বক্সিং-ডে টেস্ট খেলছে নিউজিল্যান্ড। টেস্টের প্রথমদিনেই গ্রেগ চ্যাপেলকে টপকে গেছেন স্টিভেন স্মির্থ। পূর্বসূরিকে টপকানোর দিনে অবশ্য একটা তিক্ত অভিজ্ঞাও হয়েছে তার। অতীত টেনে তাকে খোঁচা দিয়েছেন কিউই সমর্থকরা।

২০১৮তে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের জন্য অভিযুক্ত হন স্মিথ-ওয়ার্নার। তখন তাদের এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এই দুজনের সঙ্গে নিষিদ্ধ হন টেস্ট ওপেনার ক্যামেরন বেনক্রফটও। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনজনই ক্রিকেটে ফিরেন।

সাউথ আফ্রিকার সেই অতীত ঘটনা টেনে স্মিথকে খোঁচা দেন নিউজিল্যান্ডের দুই সমর্থক। তাদের একজনের হাতে প্ল্যাকার্ডে স্মিথকে টার্গেট করে লেখা ছিল ‘আমি জানি, তুমি গত গ্রীষ্মে কী করে করেছিলে।’

Banglabid

ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন স্মিথ। তার কান্নার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। ওই সংবাদ সম্মেলনে স্মিথ বলেছিলেন, ‘এই ঘটনা আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আমি আসলেই খুবই দুঃখিত।’

সেই প্রসঙ্গ টেনে অন্য এক সমর্থক তার প্ল্যাকার্ডে লেখেন, ‘আমি দুঃখিত।’

স্মিথ দিনশেষে ৭৭ রানে অপরাজিত। আর অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৫৭ রান। এই গ্রীষ্মে অবশ্য প্রথম হাফ-সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। হাফ-সেঞ্চুরি করার পথে গ্রেগ চ্যাপেলকে টপকে অজিদের মধ্যে দশম টেস্ট রান সংগ্রাহক হন তিনি। ৮৭টি টেস্টে চ্যাপেলের রান ছিল ৭,১১০। গ্রেগকে টপকাতে মাত্র ৭২টি টেস্ট খেলেন স্মিথ।

Reneta

দিনের খেলার পর স্মিথ বলেন, ‘তারা যেভাবে ফিল্ডিং সাজিয়ে বল করছিল, তাতে আমাদের ধৈর্য রাখতেই হত। এটা সেই উইকেট নয়, যেখানে তুমি চালিয়ে খেলতে পারবে। মনে হয় দিনের শেষে আমরা ভালো জায়গায় রয়েছি। শুক্রবারও আমাদের লক্ষ্য স্কোর বোর্ডে যত খুশি রান তোলা।’

পার্থে সিরিজের প্রথম ডে-নাইট টেস্টে নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT