দিনের প্রথম ম্যাচে ভিদালের জোড়া গোলে নাটকীয়ভাবে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল।
খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য।দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিদালের গোলে ১-০ তে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি।
৬১ মিনিটে খেলা সমতায় ফেরান বলিভিয়ার মিডফিল্ডার ক্যাম্পোস দাভালোস।খেলার ফল অনেকটা নিশ্চিত হলে অতিরিক্ত সময়ে ভিদালের আরও একটি গোলে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি।







