বিনোদন

‘অজ্ঞাতনামা’র আবেদন এখনও ফুরিয়ে যায়নি

‘অজ্ঞাতনামা’ ছবির একটি দৃশ্য

‘অজ্ঞাতনামা’ ছবির একটি দৃশ্য

তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’র আবেদন এখনও ফুরিয়ে যায়নি বলে মনে করেন নাট্যকর্মী ও মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান কিসলু।

বৃহস্পতিবার চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে অংশ নেন নাট্যকর্মী ও মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান কিসলু।

এসময় তিনি বলেন: অজ্ঞাতনামা আসলে অনেক উচ্চমানের ছবি। বিদেশের মাটিতেও এটি যথেষ্ঠ সুনাম কুড়াচ্ছে। বাংলাদেশের মানুষের কাছেও এর আবেদন ফুরিয়ে যায়নি। এমন একটি ছবির জন্য আরও অনেক বেশি প্রচারণা দরকার।

ইমপ্রেস টেলিফিল্মের ‘অজ্ঞাতনামা’ ছবিতে প্রবাসী শ্রমিকদের দুর্বিষহ জীবনের কাহিনী ফুটে উঠেছে। প্রতি বছর হাজার হাজার মানুষ দেশ থেকে অন্য দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাচ্ছে শ্রমিক হিসেবে যাচ্ছে। কিন্তু তারা ফিরছে লাশ হয়ে। সেখানকার অমানষিক পরিশ্রম, সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষদের নানা কাহিনীও পরিণতি ফুটে উঠেছে এই ছবিতে।

জিয়াউল হাসান কিসলু
জিয়াউল হাসান কিসলু

ইতোমধ্যে ছবিটি দেশে এবং দেশের বাইরে অনেক সম্মাননা ও পুরস্কার পেয়েছে। এছাড়া আরেকটি ফেস্টিভ্যালে অংশ নিতে এই ছবি যাচ্ছে তিউনিশিয়ায়। সেখানে ১০টি দেশের ছবির মধ্যে বাংলাদেশের ‘অজ্ঞাতনামা’ একটি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…