‘ডু অর ডাই ম্যাচে’ ভারতীয় বোলিং লাইন-আপকে হতাশায় ডুবিয়ে রানের পাহাড়ের দিকে ছুটছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়! এ হিসেবে দুই হট ফেভারিট ভারত-অস্ট্রেলিয়ার অলিখিত ফাইনালে পরিণত হয়েছে মোহালির এ ম্যাচ।
২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬০ রান।
১৩তম ওভারে ৪৩ রানের ইনিংস খেলে ধাওয়ানের হাতে ক্যাচ দেন ওপেনার অ্যারন ফ্রিঞ্চ। তিনি হার্দিক পান্ডের শিকার। তার বিদায়ে এখন ক্রিজে আছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং শেন ওয়াটসন।
যুবরাজ সিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্টিভ স্মিথ। উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
উসমান খাজার পর ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লাইন মিস করে এগিয়ে গেলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।
উসমান খাজাকে ফিরিয়ে ভারতে প্রথম সাফল্য এনে দিয়েছেন আশিস নেহরা। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
সুপার
টেনে ‘গ্রুপ টু’ থেকে তিন জয় তুলে নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে
নিউজিল্যান্ড। তিন ম্যাচে তিন হার নিয়ে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে
বাংলাদেশ। চার ম্যাচে এক জয় পেলেও একই পথ অনুসরণ করেছে পাকিস্তান।
সেখানে
তিন ম্যাচে দুই জয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অস্ট্রেলিয়া।
সমানসংখ্যক ম্যাচ থেকে অসিদের সমানসংখ্যক জয় তুলে নেয়া ভারতের সংগ্রহও ৪
পয়েন্ট। ধোনির দলের (-০.৫৪৬) থেকে নিট রান রেটে এগিয়ে টেবিলে দ্বিতীয়
স্টিভেন স্মিথের দল (+০.৪৪০)।






