চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের অ্যাশেজ নৌকার দাঁড় টানছেন সেই স্মিথই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

স্টিভ স্মিথ আবার কাঁদিয়ে ছাড়ছেন ইংল্যান্ডকে। ২৯৪ রানে ইংলিশদের অলআউট করার পর ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে ওভালে চাপে পড়েছিল অজিরা। যথারীতি জো রুটের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ক্রিজে চুইংগামের মতো থিতু হয়ে যান স্মিথ। যাকে আউট করার অঙ্ক পাঁচ টেস্টেও বের করতে পারল না ইংল্যান্ড।

অ্যাশেজ তো অস্ট্রেলিয়া দখলে রেখেছেই, বলা হচ্ছে, একা স্মিথই অজিদের অ্যাশেজ নৌকার দাঁড় টেে ইংল্যান্ডের সব স্বপ্নে ছায়া ফেলে দিয়েছেন।

এখনই সিরিজে ৭৫১ রান করে ফেলেছেন স্মিথ। কেউ কেউ বলছেন, হেডিংলেতে তিনি খেললে কোনো এক টেস্ট সিরিজে করা ব্র্যাডম্যানের ৯৭৪ রানের বিশ্বরেকর্ডও সংশয়ে পড়ে যেত।

সেই এজবাস্টন থেকেই ধারাবাহিকতায় নিজেকে তুঙ্গে নিয়ে গেছেন অজি ক্রিকেটার। এক বছর নির্বাসনের পরে টেস্টে ফিরে এই প্রত্যাবর্তন টেস্ট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকছে। তিনি না থাকার সময় বিরাট কোহলি দখল করেছিলেন টেস্টে তার এক নম্বর জায়গাটা। যথারীতি এই সিরিজে বিরাটকে টপকে আবার এক নম্বরে ফিরে এসেছেন স্মিথ।

ধারাভাষ্য দেয়ার সময় জিওফ্রে বয়কট যেমন বলেছেন, ‘এই অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই।’

অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার বলেছেন, ‘আমার মনে হয়েছিল, সব ফরম্যাটে বিরাটই বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। কিন্তু স্মিথ নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন।’

Reneta

শেষ পর্যন্ত অবশ্য অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ২২৫ রানে। স্মিথ করেন ৮০। আর্চার বল হাতে আবার দুর্দান্ত। নেন ৬২ রানে ৬ উইকেট। ৩ উইকেট স্যাম কারেনের। একটি ক্রিস ওকসের। স্মিথ ছাড়া আর বাকি কেউই দাঁড়াতে পারেননি। বিনা উইকেটে ৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড।

এখনই সিরিজে ৭৫১ রান করে ফেলছেন স্মিথ। গত ৮৩ বছরে কোনো অ্যাশেজ সিরিজে মার্ক টেলর ও অ্যালিস্টার কুক ছাড়া এত রান আর কেউ করেননি। ওভালে আরও একটি ইনিংস পাবেন স্মিথ।

গত দিনের ২৭১-৮ অবস্থায় শুরু করে ইংল্যান্ডের ইনিংস বেশিক্ষণ টেকেনি। ২৯৪ রানের গুটিয়ে যায়। কিন্তু ডেভিড ওয়ার্নার (৫) ও মার্কাস হ্যারিসকে (৩) দ্রুত ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে স্বপ্ন দেখান আর্চার। মার্নাস লাবুশানেকেও ফেরান আর্চারই। তবে আউট হওয়ার আগে ৪৮ করে যান তিনি। ম্যাথু ওয়েডকে (১৯) ফেরান স্যাম কারেন। শেষ দিকে পিটার সিডল (১৮) ও নাথন লায়ন (২৫) কিছুটা রান না তুললে আরও খারাপ দেখাত অস্ট্রেলিয়াকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT