চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচেনা লেস্টার, চেনা ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চেপে ধরেছিল হারের শঙ্কা, কিন্তু শেষ মুহূর্তে ইব্রাহিমোভিচের গোলে রক্ষা। ড্র নিয়েই এভারটনের বিপক্ষে মাঠ ছাড়তে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা কয়েকটি ড্রয়ে যেন বিবর্ণই হয়ে পড়েছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। অন্যদিকে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ধুঁকতে থাকার পর কোচ বদলে এ যেন অচেনা লেস্টার। লিগে এটা তাদের টানা পঞ্চম জয়।

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২২ মিনিটেই হোঁচট খায় রেড ডেভিলরা। ফিল জাগিলকার বুদ্ধিদীপ্ত গোলে এগিয়ে যায় এভারটন। পরে একের পর এক আক্রমণ চালিয়ে এভারটনের গোলমুখ খুলতে পারেনি মরিনহোর শিষ্যরা।

হারের শঙ্কা উঁকি দিচ্ছিল, এমন এক মুহূর্তে দলকে উদ্ধার করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যাচের একদম শেষ মিনিটে ডি-বক্সে লুক শর শট হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন এভারটন ডিফেন্ডার অ্যাশলি উইলিয়ামস। তাতে পাওয়া পেনাল্টি থেকে স্বাগতিকদের মান বাঁচান ইব্রা।

সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের এই গোলে ড্র নিয়ে লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলো ম্যানইউ। যার মধ্যে ড্রয়ের সংখ্যাই বেশি। ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।

অন্য ম্যাচে জয়রথ ছুটিয়েই চলছে লেস্টার সিটি। ইসলাম সিলমানি এবং জেমি ভার্ডির গোলে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রূপকথার নায়ক ক্লদিও রানিয়েরি বরখাস্ত হবার পর থেকে লেস্টারকে একদম বদলে ফেলেছেন নতুন কোচ ক্রেইগ শেক্সপিয়ার। তার অধীনে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত ফক্সরা। এক সময় অবনমন শঙ্কায় থাকা লেস্টার এখন উঠে এসেছে লিগ টেবিলের দশম স্থানে।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাওয়া না ছেড়ে সঠিক খাবার খান

পরবর্তী

সন্দ্বীপে ট্রলার ডুবির ঘটনায় এপর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার

পরবর্তী

সন্দ্বীপে ট্রলার ডুবির ঘটনায় এপর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার

‘অ্যাভাটার’ ছবির দৃশ্য

‘অ্যাভাটার টু’র জন্য অপেক্ষা

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT