চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচলাবস্থার সাময়িক সমাধানে সমঝোতা করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-সমঝোতা-অচলাবস্থা

মার্কিন প্রশাসনের টানা ৩৫ দিনের অচলাবস্থা সাময়িকভাবে কাটিয়ে উঠতে একটি সমঝোতা চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই চুক্তি বা বিলের আওতায় আগামী তিন সপ্তাহ মার্কিন প্রশাসন আবারও পূর্ণক্ষমতায় চালু থাকবে।

কিন্তু এই বিলে মেক্সিকোর সঙ্গে সীমান্তে ট্রাম্পের প্রতিশ্রুত দেয়াল নির্মাণের খরচও অন্তর্ভুক্ত নেই। অনেকটা রাজনৈতিক চাপে পড়েই এই সমঝোতায় রাজি হয়েছেন তিনি।

নতুন এই চুক্তির আওতায় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন সরকারের খরচ মেটানো সম্ভব হবে।

গত ৫ সপ্তাহ ধরে যে ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি বিনাবেতনে চাকরি করেছেন, তাদেরকে ‘অবিশ্বাস্য রকমের দেশপ্রেমিক’ উল্লেখ করে পুরো টাকা পরিশোধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

কংগ্রেসে ওই বিল নিয়ে ভোটাভুটির পর ট্রাম্প এক টুইটবার্তায় জানান, তার এই সই করা মোটেও দাবি থেকে ছাড় দেয়া নয়; বরং অচলাবস্থা বা শাটডাউনের জন্য যে লাখ লাখ মানুষ দুরবস্থায় আছে তাদের দিকটা বিবেচনা করা।

I wish people would read or listen to my words on the Border Wall. This was in no way a concession. It was taking care of millions of people who were getting badly hurt by the Shutdown with the understanding that in 21 days, if no deal is done, it’s off to the races!

— Donald J. Trump (@realDonaldTrump) January 26, 2019

Reneta

এর আগে রিপাবলিকান এই প্রেসিডেন্ট অঙ্গীকার করেছিলেন, মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ উল্লেখ নেই, এমন কোনো বাজেট বিলে সই করবেন না তিনি।

কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস তার এই দাবি বরাবরই চূড়ান্তভাবে নাকচ করে এসেছেন। এমনকি গত ১৯ জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের ভাষণে তার ‘ছাড় প্রস্তাব’ও মেনে নিতে অস্বীকৃতি জানান তারা।

অবশেষে রাজনৈতিক চাপে টলতে বাধ্য হলেন ট্রাম্পই। অচলাবস্থার সাময়িক সমাপ্তি ঘটাতে শুক্রবার সিনেট ও হাউজ সর্বসম্মতভাবে একটি বিল পাস করেন, প্রেসিডেন্ট সই করে বিলটিকে আইনে পরিণত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেক্সিকোযুক্তরাষ্ট্র-মেক্সিকোসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT