চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অগ্নিপথ’ নির্মাতা এখন অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

কিস্তিমাত, গ্যাংস্টার, এবং সর্বশেষ ‘মুসাফির’নির্মাণ করে ঢাকাই মেইনস্ট্রিম চলচ্চিত্রে নতুন ধারার সিনেমার জন্ম দেন তরুণ নির্মাতা আশিকুর রহমান। বিশেষ করে অ্যাকশন ঘরানার সিনেমায় তিনি এরইমধ্যে দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মুক্তির প্রতীক্ষায় আছে তার নির্মাণে দেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। অথচ এরমধ্যেই শোনা গেল এই নির্মাতা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছেন।

তুলনামূলক কম বাজেটের মধ্যেও হলি-বলি স্টাইলে করা নির্মাতা আশিকুরের সিনেমাগুলো বেশ পছন্দও করেছে বাংলাদেশের দর্শক। সেইসাথে বাণিজ্যও করে নিতে পেরেছে ছবিগুলো। তার নির্মাণে বর্তমানে অর্ধ সমাপ্ত বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’! যে ছবিতে অসাধারণ লুকে এরইমধ্যে দেখা গেছে সুপারস্টার শাকিব খানকে! ছবিটি নিয়ে বাংলার দর্শক বেশ আগ্রহী হয়ে আছে। যদিও ছবির বাকি শুটিং কবে শেষ করবেন সে বিষয়ে সন্দিহান স্বয়ং নির্মাতাই। আর এরমধ্যে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করার গ্রীন সিগন্যাল পেয়েছেন নির্মাতা আশিকুর রহমান।

অস্ট্রেলিয়ায় স্ত্রীসহ স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পর মঙ্গলবারে ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন আশিকুর। নাগরিকত্ব পাওয়ার খবরে তিনি বলেন, মহান আল্লাহ পাকের অসীম কৃপায় অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২৮ নভেম্বার(মঙ্গলবার) আমি অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিকত্ব লাভ করেছি। আমার সাথে আমার স্ত্রীও অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিকত্ব লাভ করেছে।

Banglabid

আসছে বছর থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করবেন বলেও জানান এই নির্মাতা। ভবিষ্যতে বাংলাদেশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান হিসাবে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা জানিয়ে এই নির্মাতা জানান, গভীর কৃতজ্ঞতা আমার সকল বন্ধু, শুভানুধ্যায়ী, ফ্যান, টিম মেম্বার সবাইকে, যারা আমাকে বাংলাদেশে এত দিন সাপোর্ট দিয়েছেন এবং সামনে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালবাসা আমাকে কঠিন সময়গুলোতে অনেক সাহস ও উৎসাহ যুগিয়েছে। ভবিষ্যতে যেন একজন বাংলাদেশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান হিসাবে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি, সেই দোয়া করবেন।

এমনিতেই বহুদিন ধরে আটকে আছে বহুল আলোচিত ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটি। শিল্পী সমিতির পালাবদল নিয়ে শাকিব-মিশার দ্বন্দ্বে ছবিটির শুটিং এখনো অসমাপ্ত। নির্মাতা নিজেও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। আর এরমধ্যে তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের খবরে ‘অপারেশন অগ্নিপথ’-এর ভবিষ্যত নিয়ে শঙ্কায় দেশের সিনে-দর্শকরা। দেখা যাক, শেষ পর্যন্ত ছবিটি সমাপ্ত হয় কিনা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিপথঅস্ট্রেলিয়াআশিকুর রহমানকিস্তিমাতমুসাফিরশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদলে যাওয়া বইয়ের দোকানে অভিনব সব আয়োজন

পরবর্তী

টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৩ জানুয়ারি

পরবর্তী
টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ভবনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৩ জানুয়ারি

ক্রিকেট খেলোয়াড় ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণহীন সাগরিকায় জাকিরের সাহসী ১৮ মিনিট

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT