চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিগর্ভ কাশ্মিরে গভর্নর শাসন জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের পরই কাশ্মীরে জারি করা হয়েছে গভর্নরের শাসন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সোমবার জম্মু-কাশ্মীরের জোট সরকার থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

এদিকে ২০১৫ সালে পিডিপি ও বিজেপি এক হয়ে জম্মু-কাশ্মীরে জোট সরকার গঠন করেছিল। তিন বছর পর এবার দুই দলের দুটি পথ আলাদা হয়ে গেল।

একটি নতুন জোট গঠিত না হওয়া পর্যন্ত নতুন রাজ্য নির্বাচন সম্ভব না। অন্যদিকে জম্মু- কাশ্মীরের সহিংসতা নিয়ন্ত্রণে জোট সরকারের প্রয়োজন রয়েছে।

গভর্নর এন এন ভোরা বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য আমরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিব।

অন্যদিকে কাশ্মীরে সম্প্রতি সাংবাদিক হত্যার ঘটনা উল্লেখ করে বিজেপি নেতা রাম মাধব মঙ্গলবার বলেছেন, ‘রাজ্যের নাগরিকদের বেঁচে থাকার ও মুক্তমতের অধিকার এখন ঝুঁকিতে রয়েছে।’

Reneta

পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে জম্মু-কাশ্মীরের জ্যেষ্ঠ সাংবাদিক সুজাত বুখারিকে শ্রীনগরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে গত রোববার একাধিক টুইট বার্তায় ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, রমজান মাস শেষ হয়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনীগুলো পুনরায় ওই রাজ্যে অভিযান চালানো শুরু করবে।

জম্মু-কাশ্মীরের রাজ্যসভায় পিডিপির দখলে রয়েছে ২৮টি আসন। অন্যদিকে বিজেপির আছে ২৫ জন আইনপ্রণেতা। এই রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে আসন প্রয়োজন ৪৫টি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT