চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ মাস পর অক্সফোর্ড অধিনায়কের আত্মহত্যার খবর জানাল পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে পিএইচডি’র কাজ, অন্যদিকে আসন্ন গলফ টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে নিজ দলের জয় নিশ্চিত করা – দু’টো চাপ একসঙ্গে নিতে না পেরে ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মাত্র ২৩ বছর বয়সী রাফায়েল ওচোয়া প্রথমে কেমব্রিজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে এবং পরে অক্সফোর্ড থেকে কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর পিএইচডি ডিগ্রি পাওয়ার উদ্দেশ্যে পুরোপুরি মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। পিএইচডি প্রথম বর্ষের তিন ভাগের দু’ভাগই পেরিয়ে গেছে। ২০২১ সালে পুরোটা শেষ হয়ে যাওয়ার কথা।

একইসঙ্গে আবার আসন্ন গলফ টুর্নামেন্টে জেতার উদ্দেশ্যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

Banglabid

দু’টো একসঙ্গে চালাতে চালাতে এক পর্যায়ে অতিরিক্ত উদ্বিগ্নতায় ভুগতে থাকেন রাফায়েল। সবসময় অস্থির থাকা শুরু করেন তিনি। উদ্বিগ্নতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে তার মনে আত্মহত্যার চিন্তা খেলা করতে থাকে।

তবে তখনো লড়াই করার সিদ্ধান্ত থেকেই চিকিৎসককে নিজের মানসিক চাপ ও যন্ত্রণার কথা জানান রাফায়েল। এবং কথা দেন, মনে যতই আত্মহত্যার চিন্তা আসুক, সেগুলো কখনোই বাস্তবায়ন করবেন না।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু রাফায়েল নিজের দেয়া কথা রাখতে পারলেন না। সেজন্য ক্যাম্পাস থেকে ১১ মাইল পথ পাড়ি দিয়ে ডাইকটের কাছে অবস্থিত অ্যাপলফোর্ড রেলওয়ে স্টেশনে পৌঁছে যান তিনি। প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন, কখন সামনে দিয়ে একটা ট্রেন যাবে।

Reneta

স্থানীয় সময় রাত ৮.২৪ মিনিটে ২৫ থেকে ৩০ মাইল প্রতি ঘণ্টা বেগে প্ল্যাটফর্ম অতিক্রম করা একটি রেলগাড়ির সামনে খুব কাছ থেকে হঠাৎ লাফিয়ে পড়েন রাফায়েল। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর রাফায়েলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কিছু চিঠি পাওয়া যায়, যা থেকে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে যে তিনি আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছেন।

রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজেও দেখা যায়, রাফায়েল প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে ছিলেন। তিন বগির ট্রেনটি খুব কাছে আসার পর হঠাৎই ঝাঁপিয়ে পড়েন তিনি।

ঘটনাটি ২০১৬ সালের ২৬ এপ্রিল ঘটলেও এক বছরেরও বেশি সময় পর প্রকাশ করল পুলিশ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন দিক থেকে তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নিশ্চিত হওয়ার পর মেধাবী ছাত্র রাফায়েল ওচোয়ার আত্মহত্যা করার খবরটি প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটিভিতে যোগদান করেছেন নতুন মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT