অক্ষয় কুমারের ছবি মানেই বক্স অফিসে হিট। আর তাই ফোর্বস ম্যাগাজিনের মতে, ভারতের সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানেই আছে অক্ষয়। আর এই বিষয়টি নিয়ে নাকি তাকে নিয়মিত ‘খোঁচা’ দেন কারিনা।
‘গুড নিউজ’ সিনেমায় অনেক বছর পর একসঙ্গে বড়পর্দায় এক হয়েছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর। তাদের মধ্যে সম্পর্কটাও খুব ভাল। আর তাই শুটিং সেটে দারুণ আনন্দ করেন তারা। মজা করার জন্য একে অপরকে খোঁচা মেরে কথা বলার সুযোগও ছাড়েন না।
একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছেন, কারিনা নাকি তাকে প্রায়ই টাকার খোঁচা দেন। অবশ্য অক্ষয়ও কারিনাকে ছেড়ে দেন না। মুম্বাইয়ের বান্দ্রার প্রতিটি বিল্ডিংয়েই কারিনার ফ্ল্যাট আছে, এমন কথা বলেই নাকি কারিনাকে রাগিয়ে তোলেন অক্ষয়।
‘গুড নিউজ’ ছবিতে কারিনা এবং অক্ষয় সন্তানের অপেক্ষায় থাকা একটি বিবাহিত জুটি হিসেবে অভিনয় করবেন। ছবিতে আরও আছেন দিলজিত দোসাঞ্জ এবং কিয়ারা আদভানি। ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।








