চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষতই থাকছে শচীনের বিশ্ব রেকর্ড?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
রেকর্ড গড়ার আসরে সেরার পুরস্কার নিচ্ছেন শচীন

রেকর্ড গড়ার আসরে সেরার পুরস্কার নিচ্ছেন শচীন

ম্যাথু হেইডেন খুব কাছে গিয়েছিলেন, পারেননি। রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নাররাও ছাড়িয়ে যাওয়ার পথে ছিলেন। তবে সেমিতে ভারত ও অস্ট্রেলিয়ার বিদায়ে তারাও পারছেন না। এক বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের করা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা তাই অক্ষতই থেকে যেতে পারে কমপক্ষে আরও চার বছরের জন্য।

২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরিতে ৬৭৩ রান করেছিলেন শচীন। সেটা এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

২০০৭ বিশ্বকাপে অল্পের জন্য ভারত কিংবদন্তিকে ছুঁতে পারেননি হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার সে আসরে করেছিলেন ৬৫৯ রান। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ রানে আউট হয়ে যাওয়ায় শচীনের চেয়ে ১৪ রানে দূরে থেমে যান ম্যাথু।

চলতি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে এক আসরে সর্বোচ্চ শতকের বিশ্বরেকর্ড গড়া রোহিতের সামনে সুযোগ ছিল স্বদেশী মহাতারকাকে পেছনে ফেলে ইতিহাস গড়ার। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১ রান করে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করেছেন ভারতীয় ওপেনার। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ ম্যাচে সর্বোচ্চ ৬৪৮ রান হিটম্যান রোহিতেরই।

পরেই আছেন ওয়ার্নার। অজি ওপেনারও শচীনকে ছাড়িয়ে যাওয়ার পথেই ছিলেন। রোহিতের মতোই সেমিতে রান না পাওয়ায় রেকর্ড গড়তে পারেননি। ১০ ম্যাচে ৬৪৭ রান করে চলতি আসরে এখন পর্যন্ত টেবিলের দ্বিতীয় সেরা সংগ্রাহক ওয়ার্নার। তিনে ৮ ম্যাচে ৬০৬ রান করা বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তিনের বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

বিশ্বকাপে এবার ফাইনাল খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুদলের কয়েকজনের সুযোগ আছে শচীনকে তাড়া করার। জো রুট, কেন উইলিয়ামসন ও জনি বেয়ারস্টোর সামনে এখনও সুযোগ রয়েছে শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ার। তবে সেটি করতে হলে ফাইনালে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে তাদের।

Reneta

চলতি আসরে এখন পর্যন্ত রুটের সংগ্রহ ৫৪৯ রান, আছেন টেবিলের চারে। পাঁচে থাকা কেন উইলিয়ামসনের রান ৫৪৮। আর সাতে থাকা বেয়ারস্টোর নামের পাশে ৪৯৬ রান। শচীনকে পেছনে ফেলতে রুটের দরকার ১২৫, উইলিয়ামসনের প্রয়োজন ১২৬ রানের। আর বেয়ারস্টোর লাগবে ১৭৮ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনওয়ার্নারবিশ্বকাপ-২০১৯রোহিতশচীনসাকিবহেইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT