রাজনীতি

অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে: কাদের

ওবায়দুল কাদের

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ সময়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে এবং মন্ত্রীসভার আকার ছোট হবে।

সকালে সচিবালয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার শুধু রুটিন ওয়ার্ক সম্পন্ন করবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ গ্রহণ নাও করে, অনেক দল আছে তাদের নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সেই সাংগঠনিক সেই ক্ষমতাই নেই যে, আন্দোলন করবে। জনগণ আগেই তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের ডাকে সাড়া দেবে না দেশের মানুষ।

এবার ঈদ যাত্রা ভালো হয়েছে, আগামী ঈদের আগে মহাসড়কের পাশে যেন কোনও গরুর হাট না বসতে পারে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হবে।

বিষয়:নির্বাচনের তফসিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…