চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে নিউইয়র্কে ফোবানা সম্মেলন, সাংবাদিক সম্মেলন ১৩ মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
প্রবাস সংবাদ
A A

শিব্বীর আহমেদ: আগামী ৬,৭ ও ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩১তম আসর। “মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ফোবানা সম্মেলনকে সামনে রেখে আগামী ১৩ মে শনিবার নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

৩১তম ফোবানার স্বাগতিক কমিটি কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলন পালকী সেন্টার, ৩৭-২২, ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে সন্ধ্যা ৭টা সময় অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে ৩১তম ফোবানা সম্মেলনের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হবে।

সাংবাদিক সম্মেলনে দেশের  ও প্রবাসের সকল সাংবাদিক বৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।

৩১তম ফোবানা সম্মেলনের ভেন্যু

ফোবানা সম্মেলনের ৩১তম আসরের ভেন্যু মায়ামী শহরের হায়াত রিজেন্সী হোটেল বলরুম। গত ১৯ মার্চ রোববার ফোবানা সম্মেলন লিয়াঁজো কমিটির চেয়ারম্যান এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য আতিকুর রহমান আতিকের নেতৃত্বে প্রায় ছয় হাজার আসন বিশিষ্ট হায়াত রিজেন্সী হোটেলের বলরুম পরিদর্শন করেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আজাদুল হক আজাদ, এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, স্বাগতিক কমিটির প্রেস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ প্রমুখ।

কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ৩১তম ফোবানা সম্মেলন একটি স্মরণকালের সম্মেলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Reneta

বাংলাদেশে ফোবানার রেজিষ্ট্রেশন ট্রেডমার্ক সম্পন্ন

গত ২০ মার্চ রবিবার ফোবানা রেজিষ্টার এবং রেজিষ্টার্ড ট্রেড মার্ক অনুমোদন বাংলাদেশ সরকারের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফোবানা রেজিষ্ট্রেশন এবং ট্রেডমার্ক পাওয়ার পর বাংলাদেশে ফোবানা নিয়ে এখন আর কেউ জালিয়াতি করতে পারবেনা। আর করলেও ফোবানার লিগাল টিম তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারবে। এছাড়া খুব শীঘ্রই ফোবানা নিয়ে কানাডা সরকারের কাছেও ফোবানার রেজিষ্ট্রেশন এবং ট্রেড মার্কের বিষয়ে আদালতের মাধ্যমে ফোবানার সকল নথিপত্র তুলে ধরে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোবানা সম্মেলনযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতিতে ‘কাউয়া’ ও ‘ফার্মের মুরগি’, এরপরে কী?

পরবর্তী

আন্তর্জাতিক যূপ সয়ারট মাস্টারক্লাসে নির্বাচিত বাংলাদেশী ফটোগ্রাফার সাদমান

পরবর্তী

আন্তর্জাতিক যূপ সয়ারট মাস্টারক্লাসে নির্বাচিত বাংলাদেশী ফটোগ্রাফার সাদমান

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকছে

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT