চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অং সান সু চি’র মুক্তির আহ্বান জাতিসংঘের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির মতো নির্বাচিত নেতা ও রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বানও জানিয়েছে জাতিসংঘ।

এদিকে মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারি থেকে ক্ষমতা দখল করা জান্তা সরকারের প্রতি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। একই সাথে দেশটিতে অস্ত্র বিক্রি স্থগিত রাখতেও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে আহ্বান জানানো হয়েছে। আইনগত দিক দিয়ে না হলেও রাজনৈতিক দিক দিয়ে এ আহ্বান ও নিন্দা প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার সাধারণ পরিষদে জানান, দেশটিতে বড় আকারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকি রয়েছে।

প্রস্তাবটি ১১৯টি দেশ সমর্থন করেছিল, শুধু বেলারুশই এর বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর দুই বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া ও চীনসহ ৩৬টি দেশ ভোট থেকে বিরত ছিল।

ভোট বর্জনকারীদের কেউ কেউ বলেছে, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা ছিল। আবার কেউ কেউ বলেছে যে প্রস্তাবে চার বছর আগে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্মম সামরিক নির্যাতনকে তুলে ধরা হয়নি, যার কারণে প্রায় দশ লাখ মানুষকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

Reneta

তবে জাতিসংঘে মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন বলেন, সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হতে এত সময় লেগেছে দেখে তিনি হতাশ হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনা বাহিনী। সু চি-সহ অসংখ্য রাজনীতিবিদকে গ্রেপ্তার করে নানান অভিযোগ আনা হয়। এরপর দেশটিতে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৮৬০ জন নিহত হয়েছে। আহত ও গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার। সেই বিক্ষোভ এখনো চলমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিজাতিসংঘজাতিসংঘের সাধারণ পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গরমে এসি কেনায় বিশেষ ক্যাম্পেইন: ৮০% পর্যন্ত ছাড় দিচ্ছে পিকাবু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT