চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মে রাশিয়ার বিজয় দিবসে বিশাল সামরিক প্যারেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৯, মে ২০২২
আন্তর্জাতিক
A A
রাশিয়ার বিজয় দিবসের বিশাল সামরিক প্যারেডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ৯ মে রাশিয়ার বিজয় দিবস এবং সবচেয়ে বড় ছুটির দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজকের দিনে জার্মানির নাৎসি বাহিনীকে পরাজিত করেছিলো তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়ন। তাই এই ছুটির দিনটি উদযাপন করতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে বিশাল সামরিক প্যারেডে আয়োজন করা হয়েছে।

এই ছুটির আগে সপ্তাহের শেষ দিকে রুশ সামরিক বাহিনী তাদের অগ্রগতি দৃশ্যমান করে তুলতে পূর্ব ইউক্রেনে নতুন করে শুরু করেছে তাদের আক্রমণ। রোববার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, একটি রাশিয়ান বিমান হামলায় ওই অঞ্চলে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে বহু বেসামরিক লোক মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রোববার এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট পুতিন নাৎসি অপকর্মের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া-সমর্থিত দুটি বিচ্ছিন্ন অঞ্চল দোনেস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রের নেতাদের ভূমিকার জন্য প্রশংসা করেছেন।

রাশিয়া এবং ইউক্রেন দুটো পক্ষই একই সময় একযোগে একটি গ্রামের দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। ইউক্রেনীয় বাহিনী অত্যন্ত বিচক্ষণ প্রতিরক্ষা অগ্রগতির মাধ্যমে দেশটির একসময়ের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আশেপাশের অঞ্চল দখলে নিয়েছে।

অন্যদিকে মারিউপোল থেকে নারী, শিশু এবং বৃদ্ধসহ সকল বেসামরিক নাগরিকদের আটকে পড়া ইস্পাত কারখানা থেকে সরিয়ে নেয়া হয়েছিল। তবে এই প্ল্যান্টের নীচের একটি বাঙ্কার থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেখানে থাকা সৈন্যরা লড়াই করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এখানে যারা রয়েছি তারা মূলত মৃত মানুষ। আমাদের অধিকাংশই এ সত্যটা জানি। তাই আমরা এই লড়াই চালিয়ে যাব।’

এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশেষ সমর্থন হিসেবে দেশটিতে অঘোষিত এক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও একটি অঘোষিত সফর করেছেন ইউক্রেনে এবং কিয়েভে দেশটির দূতাবাস পুনরায় চালু করেছেন। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা বাড়াতে জি৭ গ্রুপের নেতারা রাশিয়ান তেল ক্রয় বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক স্ত্রীকে ফাঁসাতে মামাকে হত্যা

পরবর্তী

প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ বাজারে আনছে রেনাটা

পরবর্তী
Relupro relugolix 120 mg tablets for prostate cancer treatment in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ বাজারে আনছে রেনাটা

কৃষিমন্ত্রী অশনিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অশনিতে ক্ষতিগ্রস্থ হলে কৃষকদের পুনর্বাসন করা হবে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT