স্বাস্থ্য

প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ বাজারে আনছে রেনাটা

Relupro relugolix 120 mg tablets for prostate cancer treatment in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Relupro relugolix 120 mg tablets in a box, used for prostate cancer treatment, available in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথমবারের মতো প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় মুখে খাবার ওষুধ ‘রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেট’ বাজারজাত করছে রেনাটা লিমিটেড।

‘রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেট’-এ রয়েছে রেলুগোলিক্স ১২০মি.গ্রা.। প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে প্রকোপ বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী বার্ষিক ১৪ লাখের বেশি পুরুষ এই রোগে আক্রান্ত হয় এবং ৩লাখ ৭৫ হাজারেরও বেশি মৃত্যু ঘটে। রোগীর সংখ্যায় এটা বিশ্বে তৃতীয় সর্বাধিক এবং ক্যান্সারজনিত মৃত্যুর অষ্টম কারণ।

এখন পর্যন্ত প্রোস্টেট ক্যান্সার ব্যবস্থাপনার জন্য অ্যান্ড্রোজেন ডেপ্রিভেশন থেরাপি অপরিহার্য। রেলুগোলিক্স হল প্রথম মুখে খাবার গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট যা ২০২০ সালের ১৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পায়। রেলুগোলিক্সের আগে, প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য শুধুমাত্র ইনজেকশনজাতীয় ওষুধ ব্যবহার হত।

রেলুপ্রোস (রেলুগোলিক্স) অধিক কার্যকরী, দৈনিক একবার সেব্য এবং রোগীদের জন্য বেশ সাশ্রয়ী। রেলুপ্রোস (রেলুগোলিক্স) বাজারজাত করার মাধ্যমে, রেনাটা লিমিটেড আবারও রোগীদের জন্য আধুনিক, উন্নত মানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ বাজারজাত করার প্রতিশ্রুতি প্রমাণ করেছে।

সকল শ্রেণির রোগীদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে রেনাটা লিমিটেড প্রতিটি রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০ টাকা নির্ধারণ করেছে। রেনাটা লিমিটেড নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে এবং বিনা পরিবহন খরচে ওষুধটি রোগীদের হাতে পৌঁছে দেবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিষয়:রেনাটা লিমিটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…