চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মাস পর টেস্টে ফিরেই মুশফিকের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম পাকিস্তান সফরে অসাধারণ এক সেঞ্চুরির দেখা পেলেন। রাওয়াপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন মি. ডিপেন্ডেবল। ২০৮ বলে ১২টি চারে ১০১ রানে অপরাজিত আছেন তিনি।

খেলায় প্রথম সেশনের বিরতি চলছে। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৮৯ রান। মেহেদী হাসান মিরাজ ৪৪ বলে ১৭ রানে অপরাজিত থেকে মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে এটি ক‍্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি মুশফিকের। একাদশতম সেঞ্চুরি করে টপকেছেন তামিম ইকবালকে (১০)। মুশির সামনে আছেন কেবল মুমিনুল হকে (১২ সেঞ্চুরি)।

Banglabid

মুশফিক সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। এরপর চোটের কারণে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি।

রাওয়ালপিন্ডির ২২ গজে সকাল থেকেই দারুণ ব্যাটিং করেন মুশফিক। লিটন দাসও লড়ছিলেন দারুণ। ১১৪ রানে জুটি ভাঙে লিটন ৫৬ করে ফিরলে। নাসিম শাহর বলে আউট হন বাংলাদেশের ক্ল্যাসিক ব্যাটার।

প্রথম ইনিংস স্বাগতিকরা ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা করে। জবাবে আগের দিন ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে শান্তবাহিনী। ৪ উইকেট হাতে নিয়ে আর ৬০ রান করতে পারলেই লিড নেবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানমুশফিকলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরকে প্রধান করে জাবি ছাত্রলীগ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা

পরবর্তী

গোমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ

পরবর্তী
বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম ও বাড়িঘর, মানুষ আশ্রয় কেন্দ্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ

বন্যার পানিতে নৌকায় বসে পর্যবেক্ষণ করছে একদল মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ নিয়ে সরেজমিনে বন্যার্তদের মাঝে চমক

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT